• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বাড়িতে মাকড়সার উত্‍পাতে অস্থির? জেনে নিন সহজ ঘরোয়া টোটকা

বাড়িতে মাকড়সার উত্‍পাতে অস্থির? জেনে নিন সহজ ঘরোয়া টোটকা

July 15, 2021 Category: লাইফস্টাইল
বাড়িতে মাকড়সার উত্‍পাতে অস্থির? জেনে নিন সহজ ঘরোয়া টোটকা

হাইলাইটস

  • মাকড়সা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না।
  • ঘর থেকে মাকড়সা দূর করতে কয়েকটা পুদিনা পাতা জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
  • এরপর ঠান্ডা হয়ে গেলে ঘরের যে সব যায়গায় মাকড়সার ঘোরাফেরা বেশি সেখানে স্প্রে করুন।

এই সময় জীবন যাপন ডেস্ক: ঘরে মাকড়সা নেই, এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। প্রতি সপ্তাহে ঘরদোর ঝেড়ে পরিস্কার করছেন, ফের কোনায় কোনায় জমে যাচ্ছে মাকড়সার জাল। হাজার চেষ্টা করেও মাকড়সা পুরোপুরি ঘর থেকে সরানো যায় বলতে গেলে অধিকাংশ বাড়িতেই দেখা যায় মাকড়সার আক্রমণ। ঘরের সিলিং এর চারপাশে, বারান্দায়, রান্নাঘরে এমনকি বাথরুমেও দেখা দেয় মাকড়সার জালের সমস্যা। অনেকে মাকড়সা তাড়াতে বিষ ব্যবহার করেন। কিন্তু মাকড়সা তাড়াতে গিয়ে এর ফলে পরিবারের সদস্যরাও বিপদের মুখে পড়তে পারেন। তাই এবার জেনে নিন মাকড়সার উত্‍পাত থেকে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঘরোয়া পদ্ধতি।

পুদিনা পাতা

মাকড়সা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কয়েকটা পুদিনা পাতা জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হয়ে গেলে স্প্রে করা যায় এমন বোতলে ভরে ঘরের যে সব যায়গায় মাকড়সার ঘোরাফেরা বেশি সেখানে স্প্রে করুন। আপনি চাইলে এই কাজে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। পুদিনার তেল সামান্য জলের সঙ্গে মিশিয়ে ঘরের বিভিন্ন কোনায় স্প্রে করতে করতে পারেন।

হোয়াইট ভিনিগার

ঘর হতে মাকড়সার তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনিগার। জেনে রাখুন মাকড়সা তাড়াতে পুদিনা পাতার থেকেও ভিনিগার বেশি কার্যকরী। ভিনিগারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে মাকড়সার জাল হয় এমন জায়গায় স্প্রে করুন।

পতিলেবু

পাতিলেবু মাকড়সা তাড়াতে দারুণ কাজ করে। ঘরের যে সব জায়গায় মাকড়সার উত্‍পাত বেশি সেখানে লেবুর রস ঘষে দিন। চাইলে আপনি কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হয় এমন জায়গায় স্প্রে করতে পারেন।

ঘর থেকে কী ভাবে সরাবেন টিকটিকি? জেনে নিন…
পরিচ্ছন্নতা

গোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্টোরেজ, কাবার্ডও পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারলে মাকড়সা তাড়ানো সহজ হবে।

ওয়াশিং মেশিন ভালো রাখতে এই ৫ কাজ ভুলেও করবেন না
এসেনশিয়াল অয়েল

পিপারমেন্ট তেলের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। এছাড়া রোজ, ল্যাভেন্ডার, টি ট্রি এসেনশিয়াল অয়েল মাঝে মাঝে গোটা বাড়িতে ছড়িয়ে দিলে মাকড়সার উত্‍পাত কমবে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-15 14:24:36
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Covid 19: তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে বিশ্ব, জানিয়ে দিলেন WHO প্রধানCovid 19: তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে বিশ্ব, জানিয়ে দিলেন WHO প্রধান / We are now in early stages of COVID-19 third wave: WHO chief
Next Post:3 sisters crack RAS 2018 exam together । কৃষক বাবার তিন মেয়ের কামাল, প্রশংসায় পঞ্চমুখ সরকারি আধিকারিক থেকে নেটপাড়াকৃষক বাবার তিন মেয়ের কামাল, প্রশংসায় পঞ্চমুখ সরকারি আধিকারিক থেকে নেটপাড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top