• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের নিচের ভাঁজ দূর করবেন কীভাবে?

চোখের নিচের ভাঁজ দূর করবেন কীভাবে?

July 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চোখের নিচের ভাঁজ দূর করবেন কীভাবে?

অযত্ন, সূর্যের ক্ষতিকর রশ্মি, অপর্যাপ্ত ঘুম আর বয়সের কারণে খুব সহজেই চোখের নিচে ভাঁজ পড়ে। এর ফলে দেখতে বয়স্ক মনে হয়। তাই এই অংশের নিয়মিত সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

ডিমের সাদা অংশ
ত্বক টানটান রাখতে ডিমের সাদা অংশ বেশ কার্যকর। এটি শুধু চোখের নিচের ভাঁজই দূর করে না, এই উপাদান চোখের চারপাশ উজ্জ্বলও করে। আঙুল দিয়ে চোখের চারপাশে ডিমের সাদা অংশ লাগিয়ে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাভোকাডো
অ্যাভোকাডো সহজেই চোখের নিচের ভাঁজ দূর করে। অ্যাভোকাডো চটকে নিয়ে চোখের চারপাশে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল
ময়েশ্চারাইজার হিসেবে ক্যাস্টর অয়েল খুবই উপকারী। এটি চোখের চারপাশের ভাঁজ দূর করার পাশাপাশি নরম ও মসৃণ করে। রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে ক্যাস্টর অয়েল লাগন। সারা রাত এভাবে রেখে দিন। সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

শসার রস
চোখের চারপাশের ভাঁজ, কালো দাগ ও ফোলা ভাব দূর করতে শসার রস বেশ উপকারী। শসার রস চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল
অলিভ অয়েল গভীর থেকে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। হাতে অলিভ অয়েল নিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে চোখের চারপাশের দাগ দূর হয়ে নরম হবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-14 09:25:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মাত্র ২ মিনিটে করে ফেলুন পার্লার স্টাইলে দারুণ মার্জিত খোঁপা! (ভিডিও সংযুক্ত)মাত্র ২ মিনিটে করে ফেলুন পার্লার স্টাইলে দারুণ মার্জিত খোঁপা! (ভিডিও সংযুক্ত)
Next Post:ঝলসানো রোদের ট্যান থেকে মুক্তি পাওয়ার ১০টি ঘরোয়া টোটকাঝলসানো রোদের ট্যান থেকে মুক্তি পাওয়ার ১০টি ঘরোয়া টোটকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top