• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / তিন উপায়ে পায়ের গোড়ালি নরম রাখুন

তিন উপায়ে পায়ের গোড়ালি নরম রাখুন

July 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
তিন উপায়ে পায়ের গোড়ালি নরম রাখুন

শীত কিংবা গরম, পায়ের গোড়ালি সারা বছরই শক্ত ও খসখসে হয়ে থাকে। এর ফলে পা ফাটে, যা পায়ের সৌন্দর্যহানি করে। ঘরোয়া তিনটি সহজ উপায়ে পায়ের গোড়ালি নরম রাখতে পারেন। জীবনধারা বিষয়ক ভারতীয় ওয়েবসবাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগের দেওয়া তালিকাটি একবার দেখে নিন।

নারকেল তেল
প্রতিদিন রাতে ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে পায়ের গোড়ালি অন্তত ১৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। মোছার প্রয়োজন নেই। গোসলের আগেও এই তেল দিয়ে পা ম্যাসাজ করুন। দেখবেন, ধীরে ধীরে পায়ের গোড়ালির খসখসে ভাব দূর হয়ে যাবে।

মধু দিয়ে ম্যাসাজ
গরম পানির মধ্যে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এবার পা মুছে মধু দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১৫ মিনিট এভাবে রেখে দিন। আবার গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে পা ধুয়ে মোছার পর ময়েশ্চারাইজার লাগান।

ভ্যাসলিন ও অলিভ অয়েল
রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত সামান্য অলিভ অয়েলের সঙ্গে ভ্যাসলিন মিশিয়ে পা ভালো করে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। দেখবেন, পায়ের গোড়ালি নরম ও মসৃণ হবে।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-14 12:20:09
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কানের ময়লার রঙ সবুজ? সাবধান! বাড়ছে মধুমেহর সম্ভাবনাকানের ময়লার রঙ সবুজ? সাবধান! বাড়ছে মধুমেহর সম্ভাবনা
Next Post:How to Differentiate Between Similar-Looking Symptoms? বর্ষাকালের ব্যাকটেরিয়া নাকি করোনা ভাইরাসে আক্রান্ত? জেনে নিন উপসর্গের পার্থক্যবর্ষাকালের ব্যাকটেরিয়া নাকি করোনা ভাইরাসে আক্রান্ত? জেনে নিন উপসর্গের পার্থক্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top