• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দাঁত সাদা করতে বেকিং সোডা

দাঁত সাদা করতে বেকিং সোডা

July 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
দাঁত সাদা করতে বেকিং সোডা

দাঁতের হলদেটে ভাব নিয়ে অনেকে বিব্রত থাকেন। দাঁত কীভাবে সাদা ও সুন্দর করবেন, এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। তবে সৌভাগ্যবশত আপনার ঘরেই রয়েছে এমন একটি উপাদান, যা দাঁত সাদা করতে বেশ কার্যকর। আর উপদানটি হলো বেকিং সোডা। এটি দাঁত সাদা করতে দারুণভাবে কাজ করে। বেকিং সোডা দিয়ে দাঁত সাদা করার পদ্ধতি জানিয়েছে উইকিহাউ।

– একটি ছোট কাপে আধা চা চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস বা পানি যোগ করুন। এবার এই মিশ্রণ দিয়ে পেস্ট তৈরি করুন।

– পেস্টটি টুথব্রাশে বা আঙুলে লাগিয়ে অন্তত দুই মিনিট ধরে দাঁতে ঘষুন। এর পর কুলি করুন। তবে দুই মিনিটের বেশি ঘষবেন না। এতে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।

– একদিন পরপর টানা এক থেকে দুই সপ্তাহ এটা করতে পারেন।

– এক সপ্তাহ পর এই ব্যবধান বাড়াতে হবে। দুদিন পরপর এভাবে দাঁত ব্রাশ করুন। কিছুদিনের মধ্যেই ফলাফল লক্ষ করবেন।

তবে মনে রাখবেন, এটি কিন্তু সাধারণ পেস্ট দিয়ে ব্রাশের বিকল্প নয়। এটি করলেও সাধারণ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-13 23:18:14
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শসার ৩টি প্যাক, উজ্জ্বল ও বলিরেখামুক্ত ত্বক!শসার ৩টি প্যাক, উজ্জ্বল ও বলিরেখামুক্ত ত্বক!
Next Post:থাইরয়েডের সমস্যায় ভুগছেন? কী খাবেন ও কী খাবেন না, পড়ুন বিশেষজ্ঞ পরামর্শথাইরয়েডের সমস্যায় ভুগছেন? কী খাবেন ও কী খাবেন না, পড়ুন বিশেষজ্ঞ পরামর্শ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top