• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ঘর থেকে কী ভাবে সরাবেন টিকটিকি? জেনে নিন…

ঘর থেকে কী ভাবে সরাবেন টিকটিকি? জেনে নিন…

July 13, 2021 Category: লাইফস্টাইল
ঘর থেকে কী ভাবে সরাবেন টিকটিকি? জেনে নিন...

হাইলাইটস

  • পেঁয়াজ, রসুনের গন্ধ একেবারেই না পসন্দ টিকটিকির।
  • তাই যদি সম্ভব হয় ঘরের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ বা রসুনের কোয়া ছড়িয়ে রাখতে পারেন।
  • টিকটিকি পালিয়ে যাবে।

এই সময় জীবন যাপন ডেস্ক: ছাদ থেকে হঠাত্‍ টিকটিকি (lizard) এসে গায়ে পড়েনি, এরকম কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আচমকা গায়ের ওপর টিকটিকি এসে পড়া খুবই সাধারণ একটা ব্যাপার। যদিও এই অভিজ্ঞতার মুখোমুখি হলে আমরা চিত্‍কার করে উঠি। অনেকে আবার টিকটিকিকে এতটাই ভয় পান যে ঘরের দেওয়ালে দেখতে পেলেই সেখানে ঢুকতে চান না। যতই আপনি টিকটিকিকে ভয় পান, সত্যিটা হল ঘরের দেওয়ালে-ছাদে ঘুরে বেড়ানো এই সরীসৃপ অত্যন্ত নিরীহ একটি প্রাণী।

টিকটিকি ঘিরে অনেকরকম ধারণা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। টিকটিকি আপনার শরীরে কোনও অংশে পড়লে তার অর্থ এটাই যে বেচারা টিকটিকি ছাদে বা দেওয়ালে ব্যালান্স রাখতে পারেনি। ঘর বাড়িতে টিকটিকির বাস যেন সাধারণ একটা ঘটনার মধ্যেই পড়ে। টিকটিকি গায়ে পড়লেই যেমন অনেকে পঞ্জিকা খুলে বসেন, অন্যদিকে কিন্তু আবার টিকটিকির থেকে নানা রকমের রোগ জীবাণুর সংক্রমণের সম্ভাবনাও থেকে যাচ্ছে।

দেখে নিন ঘর থেকে টিকটিকি তাড়ানোর কিছু ঘরোয়া টোটকা-

* পেঁয়াজ, রসুনের গন্ধ একেবারেই না পসন্দ টিকটিকির। তাই যদি সম্ভব হয় ঘরের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ বা রসুনের কোয়া ছড়িয়ে রাখতে পারেন। টিকটিকি পালিয়ে যাবে।

* তামাক গুঁড়ো করে ঘন পেস্ট তৈরি করে সেটা ছোট ছোট বলের আকারে তৈরি করুন। তারপর সেটিকে টুথপিক এর ওপরে গেঁথে ঘরের যে সব জায়গায় বেশি টিকটিকি ঘুরে বেড়ায় সেই সব জায়গায় রেখে দিন। ফল পাবেন হাতে নাতে।

নতুন প্রেশার কুকার কিনবেন? যা যা মনে রাখা জরুরি!
* ন্যাপথলিনের উগ্র গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই ঘরের যে সব জায়গায় টিকটিকি বেশি ঘুরে বেড়ায় সেখানে ন্যাপথলিন রেখে দিলে, ঘর থেকে পালিয়ে যাবে টিকটিকি।

* বোতলে জল নিয়ে তাতে কয়েক চামচ গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে টিকটিকির থাকার জায়গায় স্প্রে করে দিন। ফল পাবেন শীঘ্রই।

বর্ষায় ভেজা কাপড়ের বোঁটকা গন্ধে অস্থির? জেনে নিন সহজ উপায়
* ডিমের খোসার গন্ধ, জলের ছিটে টিকটিকির ইন্দ্রিয় দুর্বল করে দেয়। এই পদ্ধতিও প্রয়োগ করে দেখতে পারেন।

* ঘর বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সম্ভব হলে প্রতিদিন জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে ঘর মুছুন। এতে করে ঘরে টিকটিকির সঙ্গে সঙ্গে অন্যান্য কীট পতঙ্গ, পোকা মাকড়ও কম প্রবেশ করবে।

* ঘর সাজানোর জন্য ফুলদানিতে ময়ূরের পালকও রাখতে পারেন। এতে করে আপনার ঘরের শোভা বৃদ্ধির পাশাপাশি টিকটিকিও পালাবে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-13 13:09:41
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:চুলের যত্নে ফল ও সবজির রসচুলের যত্নে ফল ও সবজির রস
Next Post:পেটের কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের, বুঝবেন কী ভাবে? জানুন…পেটের কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের, বুঝবেন কী ভাবে? জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top