উপকরণ
৫০০ গ্রাম মাঝারি সাইজের আলু
১ চিমটি হলুদ
সামান্য নুন
২৫০ গ্রাম তেল।
পদ্ধতি
স্টেপ ১
ভালো মানের বড় আকারের আলু সংগ্রহ করে প্রথমে আলুকে খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো আলুকে আঙুলের সাইজে ফালি ফালি করে কেটে নিতে হবে।
স্টেপ ২
এর পর ফালি করা আলু ঠান্ডা জলে সামান্য নুন মিশিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১০-১৫ মিনিট পর আলুর ফালিগুলো জল ছেঁকে নিতে হবে। ভালোভাবে আলু থেকে ঝরিয়ে নিতে হবে।
স্টেপ ৩
জল ঝরানো হলে আলুর ফালিগুলোকে সামান্য নুন ও ১ চিমটি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
স্টেপ ৪
এর পর কড়াই বা ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে আভেনে বসিয়ে দিতে হবে। তেল গরম হলেআলুর ফালিগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। লালচে আর মুচমুচে হয়ে এলে ছাঁকনি ছেঁকে তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিতে হবে। এভাবে খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে মজার ফ্রেঞ্চ ফ্রাই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-13 10:45:40
Source link

জগন্নাথকে নিবেদন করা ভোগের মধ্যে একটি ‘সানা আরিশা’, আজই বাড়িতেই বানিয়ে ফেলুন!



রোদ-বৃষ্টিতে চুলের ঝটপট সমাধান – DesheBideshe
Leave a Reply