• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আলুর রস দিয়ে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন?

আলুর রস দিয়ে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন?

July 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আলুর রস দিয়ে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন?

সেদ্ধ অথবা ভাজা আলু খেতে ভীষণ সুস্বাদু। কিন্তু আপনি কি জানেন, এই সবজির রস আপনার ত্বকের জন্য কতটা উপকারী?

এই রস খুব সহজেই আপনার ত্বকের বলিরেখা দূর করে চেহারায় বয়সের ছাপ কমায়। আলুর ভিটামিন-সি ত্বককে টানটান রাখতে সাহায্য করে। এর প্রোটিন ত্বকের রুক্ষতা দূর করে। আর জিঙ্ক ও কপার ত্বকের বলিরেখা দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

আলুর রস দিয়ে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন, সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগ।

১. সামান্য গরম পানির সঙ্গে দুই টেবিল চামচ আলু কুচি মিশিয়ে পুরো মুখে ভালো করে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে টানটান রাখবে, রক্ত সঞ্চালন বাড়াবে এবং ত্বক নরম করবে।

২. সামান্য পানির সঙ্গে দুই টেবিল চামচ আলুর রস ও তিন টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার চেহারার বয়সের ছাপ সহজেই দূর হবে।

৩. তৈলাক্ত ত্বকে দুই টেবিল চামচ আলুর রসের সঙ্গে দুই টেবিল চামচ টমেটোর রস মিমিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-13 09:40:32
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঘামের দুর্গন্ধই বলে দেবে শরীরে কী কী অসুখ বাসা বেঁধেছে! জেনে নিন...ঘামের দুর্গন্ধই বলে দেবে শরীরে কী কী অসুখ বাসা বেঁধেছে! জেনে নিন…
Next Post:কোভিড ঠেকাতে ভিন্ন টিকার দু'টি ডোজ ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ, সতর্ক করল WHO!কোভিড ঠেকাতে ভিন্ন টিকার দু'টি ডোজ ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ, সতর্ক করল WHO!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top