• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / নিজের রোগীকেই ভালোবেসে ফেললেন এক মহিলা চিকিৎসক! তার পর…

নিজের রোগীকেই ভালোবেসে ফেললেন এক মহিলা চিকিৎসক! তার পর…

July 12, 2021 Category: লাইফস্টাইল
নিজের রোগীকেই ভালোবেসে ফেললেন এক মহিলা চিকিৎসক! তার পর...
এই সময় জীবনযাপন ডেস্ক: দেশ, জাতি, ধর্ম, বয়স ইত্যাদির গণ্ডির মধ্যে ভালোবাসাকে আবদ্ধ রাখা যায় না—এই বাক্যটির সঙ্গে সকলেই পরিচিত। আকছার ভালোবাসার এমন অনেক কাহিনিই আমাদের কানে এসে পৌঁছয়। কোনও কোনও কাহিনি সাফল্য অর্জন করে, আবার কোনও কোনও ভালোবাসার স্বপ্ন পূর্ণতা পায় না। ঠিক এমনই একটি ঘটনা সামনে এসেছে ব্রিটেনে। সেখানে নিজেরই রোগীর ভালোবাসায় মশগুল হয়ে যান এক চিকিৎসক। অপরপক্ষের তরফেও অবশ্য এই সম্পর্কের জন্য সায় ছিল। তবে রোগী ও ডাক্তারের ভালোবাসার কাহিনি আদালত পর্যন্ত গড়ায়। ব্রিটেনের হেল্থ অ্যান্ড কেয়ার প্রোফেশনাল ট্রাইব্যুনাল সার্ভিসে এ সংক্রান্ত মামলা চলছে। এক মহিলা সাইকোলজিস্ট এলিনর হার্পারের বিরুদ্ধে নিজের রোগীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক বিবাহিতা এবং নিজের রোগীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

মানসিক সমস্যা রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য এনএইচএস ট্রাস্টের সঙ্গে ২০১৭ সালে যুক্ত হন এলিনর হার্পার। ২০১৮ সালে মানসিক বিকারগ্রস্ত রোগীর চিকিৎসা শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। এই রোগীর চিকিৎসার চলাকালীন তাঁর প্রতি এলিনরের মনে ভালোবাসা দানা বাঁধে। কয়েকমাস পর সেই রোগীই এলিনরের প্রতি নিজের প্রেম নিবেদন করে বসেন। এমনই একটি সেশনে একে অপরকে আলিঙ্গন করে নিজের ভালোবাসা ব্যক্ত করার চেষ্টা করেন তাঁরা। এই শুরু। এর পরের সেশনে একে অপরের আরও নিকটে আসেন এবং নিজেদের অনুভূতি একে অপরকে জানান। এ সময় এলিনর তাঁর রোগীকে জানান যে, তিনি প্রথমেই তাঁকে ভালোবেসে ফেলেছিলেন। সে বছরের নভেম্বর মাসে ফোন নম্বর এক্সচেঞ্জ করেন তাঁরা। ফোন কল, ম্যাসেজের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে যান তাঁরা। ২০১৮ সালে একটি হোটেলে দেখা করেন দুজনে। তার পর একে অপরের বাড়িতেও যাতায়াত হয়।

আদালতে শুনানির সময় তাঁদের ম্যাসেজও খতিয়ে দেখা হয়। এমনই একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে এলিনর হার্পার ওই ব্যক্তির উদ্দেশে লেখেন যে, তিনি তাঁকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু তাঁকে বলার সাহস করে উঠতে পারেননি। এলিনর ওই ম্যাসেজে লেখেন, ‘যে দিন প্রথমবার তুমি আমাকে ভালোবেসে আদর করলে, আমার চোখে তোখ রাখলে, আমার মনের দরজা তখনই খুলে গিয়েছিল। তখন আমি বুঝতে পারি যে, তোমার প্রতি আমার ভালোবাসাকে আমি আর দমিয়ে রাখতে পারব না।’

ক্রমশই একে অপরের ভালোবাসার গভীরে ডুব দিচ্ছিলেন তাঁরা। শুনানির সময় আদালতে এলিনরের প্রেমিক জানান যে, ড: হার্পার যে বিবাহিত তা তিনি নিজেই তাঁকে জানিয়েছিলেন। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, হার্পার নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না।

ভালোবাসাকে আটকে রাখা যায় না। সেখানে এক বিবাহিত মহিলা চিকিৎসকের সঙ্গে তাঁরই এক মানসিক বিকারগ্রস্ত রোগীর ভালোবাসার সম্পর্ক সকলের চোখ কপালে তুলবে। তবে কোনও কারণে কেউ যদি তাঁর বিবাহিত জীবনে খুশি থাকতে না-পারে, তা হলে কী তাঁদের ভালোবাসার মানুষ খোঁজার কোনও অধিকার নেই।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-12 21:41:20
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:গরমে চুলকে রাখুন দূর্গন্ধমুক্ত সহজেই!গরমে চুলকে রাখুন দূর্গন্ধমুক্ত সহজেই!
Next Post:সহজ ৫টি ধাপে করে ফেলুন পার্লারে মত স্পা ফেসিয়ালসহজ ৫টি ধাপে করে ফেলুন পার্লারে মত স্পা ফেসিয়াল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top