• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নারীস্বাস্থ্য সমস্যা

নারীস্বাস্থ্য সমস্যা

January 27, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ২১ বছর। শুরু থেকেই পিরিয়ডে সমস্যা। অনেক সময়ই ডেট অনুযায়ী পিরিয়ড হয় না। দুই বছর আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর একবার এমআর করাতে হয়েছে। কিন্তু এখনো পিরিয়ডে সমস্যা আছেই। চিকিৎসকের পরামর্শে প্রায় ছয় মাস ফেরোসিট খেয়েছি। যা হোক, এ মাসে আমার ডেট চলে গেছে প্রায় ১৭ দিন। মোট তিনবার বাসায় বসে প্রেগনেন্সি টেস্ট করেছি। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। আমি বুঝতে পারছি না, কোন ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করাব, নাকি আমার টেস্টটা ঠিক আছে? পিরিয়ড নিয়মিত করার জন্য আমাকে কী করতে হবে? আমার খুব টেনশন লাগছে। প্রেগন্যান্ট কি না তা জানার জন্য কি ল্যাবরেটরিতে যাওয়ার প্রয়োজন আছে?
নীলা, পাবনা

পরামর্শঃ মাসিক অনিয়মিত হওয়া মেয়েদের একটি সাধারণ সমস্যা। এমআরের চিকিৎসা নয়। ফেরোসিট তো আয়রন। এটা তোমার মাসিক নিয়মিত করার কোনো ওষুধ নয়। তোমার ওজন কত, লেখোনি। উচ্চতার তুলনায় ওজন বেশি হলে তা কমাতে হবে। এ ছাড়া তোমার কয়েকটি হরমোনের মাত্রা পরীক্ষা করতে হবে। কোনো হরমোনের ঘাটতি আবার কোনোটির মাত্রাধিক্য এ সমস্যার জন্য দায়ী হতে পারে। প্রেগনেন্সি টেস্ট সঠিক নিয়মে করতে পারলে বাড়িতে করলেও সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব।

পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া
মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৭, ২০০৯

Tag: মাসিক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Before the bird flu pandemic strikes
Next Post:বুকের সমস্যা

Reader Interactions

Comments

  1. মাসুদ রানা

    July 6, 2012 at 12:06 pm

    আমার বউয়ের বয়স ১৮। তার প্রায় সাদা স্রাব বের হয়। এর সমাধান কি? এর কারণে অরাল সেক্স এ সমস্যা হয় ।

    Reply
    • Bangla Health

      July 10, 2012 at 9:08 am

      তাতে কি দুর্গন্ধ এবং চুলকানি হয়?

      Reply
      • মাসুদ রানা

        July 10, 2012 at 1:12 pm

        না হয় না।

      • Bangla Health

        July 20, 2012 at 4:16 am

        তা না হলে চিন্তার কিছু নাই। এমনিতে লাইফস্টাইল ঠিক রাখুন। তাহলেই আর সব ঠিক হয়ে যাবে।

  2. কলি

    July 23, 2012 at 10:04 pm

    আমার বয়স ২৩,বিবাহিতা।আমার উচ্চতা ৪’১১” এবং ওজন ৫৯ কেজি।আমার শ্বেতস্রাব হয়।গত দুদিন যাবৎ আমার জননাঙ্গে প্রচুর চুলকানি হচ্ছে।কিন্তু কোন দাগ নেই।সেক্স করার পরেও প্রচুর চুলকায়।আমার মনে হচ্ছে *যৌ*ন*রস থেকেই চুলকানি হচ্ছে।এই নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পরেছি।পরামর্শ প্রয়োজন।

    Reply
    • Bangla Health

      August 31, 2012 at 11:47 pm

      চুলকানি হলে কোন ইনফেকশন হয়েছে কিনা পরীক্ষা করা দরকার।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top