• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ১টি মাত্র প্যাক চিরতরে দূর করে দেবে বলিরেখা

১টি মাত্র প্যাক চিরতরে দূর করে দেবে বলিরেখা

July 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
১টি মাত্র প্যাক চিরতরে দূর করে দেবে বলিরেখা

প্রতিটি নারীর ত্বকের প্রধান শত্রু হল বলিরেখা। বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বলিরেখা পড়বে। এটা প্রকৃতির নিয়ম। কিন্তু বয়স হবার আগেই যদি বলিরেখা বা বয়সের ছাপ পড়ে, সেটি কারোর কাম্য নয়। আপনার ত্বকে যদি এখনই বলিরেখা বা বয়সের ছাপ পড়া শুরু করে তবে এখনই সময় ত্বকের যত্ন নেওয়ার। আমরা সাধারণত ফল দিয়ে তৈরি প্যাকের কথা শুনে থাকি। কিন্তু ফলের খোসায়ও রয়েছে নানা পুষ্টিগুণ। ডালিমের খোসা দিয়ে তৈরি প্যাক বলিরেখা দূরে বেশ কার্যকরী। ডালিমের খোসার তৈরি এই প্যাকটি আপনার ত্বকে বলিরেখা পড়া রোধ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে।

যা যা লাগবে
১ টেবিল চামচ শুকনো ডালিমের খোসা গুঁড়ো
২ টেবিল চামচ মালাই বা দুধের সর
১ টেবিল চামচ বেসন বা ময়দা

যেভাবে তৈরি করবেন:
১। ডালিমের খোসা ছাড়িয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন।

২। এবার ডালিমের খোসার সাথে দুধের সর বা মালাই, বেসন বা ময়দা মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

৩। প্যাকটি মুখ এবং ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন।

৪। ১৫-২০ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।

৫। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬। এছাড়া ডালিমের খোসা গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ভাল কোন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক নরম কোমল করে তোলে।

টিপস:
ডালিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এটি একটি এয়ারটাইট কনটেইনারে সংরক্ষণ করুন। এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন ডালিমের খোসার গুঁড়ো। এটি ফেইসপ্যাক ছাড়াও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেবন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-11 23:23:53
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বেছে নিন আপনার ত্বকের উপযোগী সঠিক ময়েশ্চারাইজার!বেছে নিন আপনার ত্বকের উপযোগী সঠিক ময়েশ্চারাইজার!
Next Post:ঘরোয়া উপায়ে ঝটপট ফর্সা ত্বকঘরোয়া উপায়ে ঝটপট ফর্সা ত্বক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top