• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ৪টি প্রাকৃতিক উপায়ে ঘরেই ত্বক ব্লিচ করুন

৪টি প্রাকৃতিক উপায়ে ঘরেই ত্বক ব্লিচ করুন

July 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
৪টি প্রাকৃতিক উপায়ে ঘরেই ত্বক ব্লিচ করুন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অনেকেই ব্লিচ করে থাকেন। ব্লিচ ত্বকের কালো দাগ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। ব্লিচ করা বলতে অনেকেই পার্লারে ব্লিচিং ফেসিয়াল অথবা ব্লিচ ক্রিম ব্যবহার করাকে বুঝিয়ে থাকেন। ব্লিচিং ক্রিমে অথবা ব্লিচিং ফেসিয়ালে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, বিধায় এটি ত্বকের ক্ষতি করে থাকে। প্রাকৃতিকভাবে ঘরে করে ফেলতে পারেন ব্লিচ, তাও কোন রাসায়নিক পদার্থ ব্যবহার না করে!

১। লেবু, মধু এবং দুধ
১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু এবং ১/২ চা চামচ বাদাম তেল ভাল করে মিশিয়ে নিন। এবার এটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন। এটি শুষ্ক ত্বকের জন্য বেশ কার্যকরী।

২। ওটমিল এবং টমেটো
ওটমিল এবং টমেটোর রস ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি  করে নিন। এবার এটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ওটমিল ত্বক এক্সফলিয়েট করে ত্বক পরিষ্কার করে থাকে। টমেটোর রস ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। এটি দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩। টকদই
১ টেবিল চামচ টকদই, ১ থেকে ২ চা চামচ মধু ভাল করে মিশিয়ে নিন, এবার এটি ত্বকের কালো স্থানে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া শুধু টকদই ত্বকে ব্যবহার করতে পারেন। টকদই ত্বকে আলতো হাতে ম্যাসাজ করে নিন। ৩ থেকে ৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করতে পারবেন। টকদই প্রাকৃতিকভাবে ব্লিচিং করে থাকে।

৪। চন্দনের পেস্ট
সমপরিমাণ লেবুর রস, টমেটোর রস, শসার রস এবং চন্দনের গুঁড়ো ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্টটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  প্রতিদিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

এই প্যাকগুলো নিয়মিত ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের কালো দাগ দূর করে থাকে। কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই প্যাকগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-11 23:32:57
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সহজেই দূর করুন ত্বকের রোদেপোড়া দাগসহজেই দূর করুন ত্বকের রোদেপোড়া দাগ
Next Post:বিষাক্ত যেসব বিউটি প্রডাক্টস ব্যবহার করছেন প্রতিদিনবিষাক্ত যেসব বিউটি প্রডাক্টস ব্যবহার করছেন প্রতিদিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top