• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জিংক দেহের ওজন কমায়

জিংক দেহের ওজন কমায়

November 11, 2007 Category: স্বাস্থ্য সংবাদ

জিংক একটি ধাতু যার এক বিশেষ ভূমিকা রয়েছে আমাদের দেহের ওজন কমাতে। যাদের ওজন বেশি সহজ কথায় মোটাসোটা, নিয়মিত ও পরিমাণমতো জিংক সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে তাদের ওজন কমিয়ে আনা সম্ভব। আমেরিকান কলেজ অব নিউট্রিশনের এক গবেষণার ফলাফলে বলা হয়, শরীরে জিংকের অভাব, শরীরকে মোটাসোটা করে তুলতে পারে। সেখানে নয়জন মোটাসোটা লোককে প্রত্যেকদিন জিংক সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় বারো সপ্তাহ। তারপর ওজন কমতে শুরু করলে জিংক বর্জিত খাবার খাওয়ানো হয়, ওজন স্বাভাবিকে না আসা পর্যন্ত। গবেষণায় দেখা যায়, লেপটিন এক প্রকার হরমোন, যা ক্ষুধা কমায় ও বেশি শক্তি ক্ষয় করে। রক্তে জিংকের মাত্রা বেশি থাকলে লেপটিনের মাত্রা বাড়ে আবার কম থাকলে কমে। তাই গবেষকদের বক্তব্য প্রত্যেককে প্রতিদিন অন্তত

১৫ গ্রাম জিংক খাবারের সাথে গ্রহণ করা উচিত। বাজরা, জোয়ার, কাঠবাদাম, নারকেল, কাজুবাদাম জাতীয় খাবারে প্রচুর জিংক থাকে।

লেখকঃ ডা. মনিরুল ইসলাম
দৈনিক নয়াদিগন্ত, ১১ নভেম্বর ২০০৭

Tag: হরমোন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্থূলতা বা মুটিয়ে যাওয়া সমস্যা
Next Post:মাদক সেবনে না বলুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top