• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মেকআপকে সহজ করে তুলবে যে ৭টি কৌশল

মেকআপকে সহজ করে তুলবে যে ৭টি কৌশল

July 10, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মেকআপকে সহজ করে তুলবে যে ৭টি কৌশল

মেকআপ করা অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হয়। এই কারণে অনেকেই মেকআপ করা থেকে বিরত থাকেন। কিন্তু মেকআপের কিছু কৌশল আছে যা ঝামেলাপূর্ণ এই কাজটিকে সহজ করে দেয়। এই কৌশলগুলো মেকআপের কাজকে সহজ করার পাশাপাশি নিখুঁত মেকআপ পেতেও সাহায্য করে।

১। অনেকেই পেন্সিল আইলাইনার ব্যবহার করে থাকেন। কিন্তু সবসময় পেন্সিল আইলাইনার দিয়ে ভালভাবে আইলাইনার লাগানো যায় না। তখন জেল আইলাইনারের প্রয়োজন পড়ে। এর সহজ একটি সমাধান আছে। আপনার পেন্সিল আইলাইনার বা কাজলটি আগুনের শিখায় ৩০ সেকেন্ড ধরে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটি জেল আইলাইনারের মত ব্যবহার করুন।

২। লিপস্টিক লাগানোর পর একটি টিস্যু পেপার দিয়ে হালকা করে চেপে নিন। তারপর অল্প করে পাউডার লাগিয়ে দিন লিপস্টিকের উপর। এটি লিপস্টিককে দীর্ঘক্ষণ স্থায়ী করে থাকে।

৩। নেলপলিশ লাগানোর সবচেয়ে বিরক্তিকর বিষয় হল তা শুকানো। নেলপলিশ লাগানোর আগে হাত দুটি কিছুক্ষণ ঠাণ্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখুন। তারপর নেইলপলিশ লাগিয়ে নিন। এটি দ্রুত নেইলপলিশ শুকাতে সাহায্য করবে।

৪। প্রথম কোট মাশকারা লাগানোর পর কটন বাড অথবা খালি কোন মাশকারা ব্রাশ দিয়ে মাশাকারা উপর কিছুটা পাউডার লাগিয়ে নিন। তারপর আরেক কোট মাশকারা লাগিয়ে ফেলুন। এতে চোখের পাঁপড়ি অনেকটা ঘন দেখাবে।

৫। চুলে খোঁপা অথবা বেনী করার সময় ববি পিন অথবা কাঁটা ব্যবহার করা হয়। প্রায় সময় এটি খোঁপা থেকে বের হয়ে যায়। বেবি পিন অথবা কাঁটা একটি টিস্যু পেপারের উপর রেখে হেয়ার স্প্রে দিয়ে স্প্রে করে নিন। তারপর পিনগুলো চুলে ব্যবহার করুন। এতে পিন চুল থেকে খুলে যাবে না।

৬। আপনি যদি দীর্ঘক্ষণ আপনার সুগন্ধির গন্ধ ধরে রাখতে চান, তবে সুগন্ধি লাগানোর আগে ত্বকে একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। তারপর সুগন্ধি লাগিয়ে নিন। এটি দীর্ঘক্ষণ সুগন্ধি ধরে রাখতে সাহায্য করবে।

৭। আইল্যাশ কার্লার ব্যবহার করেন? ব্যবহারে আগে কার্লারটি হেয়ার ড্রায়ার দিয়ে গরম করে নিন। এতে আইল্যাশটি দ্রুত কার্ল করা যাবে এবং তা অনেকটা সময় ধরেই কার্ল হয়ে থাকবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-10 23:06:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অ্যালোভেরার যে ৫টি প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবেঅ্যালোভেরার যে ৫টি প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে
Next Post:স্লিম হতে হলে ঝাল খান !স্লিম হতে হলে ঝাল খান !

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top