• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ১টি মাত্র প্যাক ব্যবহারে ত্বকের দাগকে বলুন চিরবিদায়!

১টি মাত্র প্যাক ব্যবহারে ত্বকের দাগকে বলুন চিরবিদায়!

July 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
১টি মাত্র প্যাক ব্যবহারে ত্বকের দাগকে বলুন চিরবিদায়!

ত্বকের সবচেয়ে বিরক্তিকর সমস্যাটি হল কালো দাগ বা ব্লেমিশ। ব্রণ, সা্নবার্ন বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে। মুখের কালো দাগ ত্বকের সৌন্দর্য হানি করে দেওয়ার জন্য দায়ী। বাজার ঘুরলে অনেক নামী দামী ক্রিম পাওয়া যাবে যা ত্বকের কালো দাগ দূর করে থাকে। কিন্তু খুব বেশি ক্রিম ব্যবহারে ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে দিয়ে থাকে। ঘরোয়া উপায়ে ত্বকের কালো দাগ দূর করা সম্ভব। সহজ একটি ফেসপ্যাক ব্যবহার করে দূর করে ফেলুন ত্বকের কালো দাগ।

যা যা লাগবে:
১। ১ চা চামচ টমেটোর পেস্ট
২। ১ টেবিল চামচ মধু
৩। ১/২ চা চামচ লেবুর রস

যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে মুখটি পরিষ্কার করে নিন। তারপর একটি তোয়ালে দিয়ে মুখটি মুছে নিন।

২। টমেটোর পেস্ট, লেবুর রস এবং মধু ভাল করে মিশিয়ে নিন।

৩। এবার এই প্যাকটি আঙুল দিয়ে ম্যাসাজ করে ত্বকে লাগিয়ে নিন।

৪। ১০ মিনিট অপেক্ষা করুন।

৫। ১০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখটি হালকাভাবে ধুয়ে ফেলুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন।
কার্যকারিতার কারণ:

টমেটো:
টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের বলিরেখা পড়া থেকে রক্ষা করে। এমনকি এটি ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

মধু:
মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের কোষগুলো ময়োশ্চারাইজ করে ত্বক নরম কোমল করে তোলে।

লেবুর রস:
লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

টিপস:
১। এই প্যাকটি যখন ব্যবহার করবেন তখন তৈরি করে নেওয়া ভাল। তবে আপনি চাইলে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন।  তবে এক সপ্তাহের বেশি ফ্রিজে রাখা ভাল নয়।

২। এই প্যাক ব্যবহারের আগে ত্বকের পোরগুলো স্টিম করে খুলে নিন।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-09 22:28:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তৈলাক্ত ত্বক হলেই ব্রন হয় নাতৈলাক্ত ত্বক হলেই ব্রন হয় না
Next Post:দাঁতে ১ ঘণ্টা জড়ান অ্যালুমিনিয়াম ফয়েল, দেখুন ম্যাজিকদাঁতে ১ ঘণ্টা জড়ান অ্যালুমিনিয়াম ফয়েল, দেখুন ম্যাজিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top