• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল ঘন দেখানোর উপায় – DesheBideshe

চুল ঘন দেখানোর উপায় – DesheBideshe

July 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল ঘন দেখানোর উপায় - DesheBideshe

মাথার সঙ্গে লেপ্টে থাকা চুল দেখতে খুব একটা ভালো লাগে না। তাই চুলে খানিকটা ফোলাভাব অথবা চুল ঘন দেখাতে অনেক ধরনের শ্যাম্পু ও প্রসাধনী ব্যবহার করে থাকেন অনেকে।

স্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে চুলে তাৎক্ষণিক ফোলাভাব আনতে বেশ কার্যকর কিছু উপায় উল্লেখ করা হয়। এখানে সেসব বিষয় তুলে ধরা হল।

লেয়ার কাট: চুলের স্টাইল বা ছাঁট চুলের ধরনে পরিবর্তন আনতে বেশ কার্যকর। তাই যাদের চুল বেশি লেপ্টে থাকে মাথার সঙ্গে তাদের জন্য লেয়ার কাট বেশ উপযোগী। এতে চুল দেখতে কিছুটা ফোলা লাগবে।

ভলিউমিইজিং শ্যাম্পু ব্যবহার: যাদের চুল বেশি লেপ্টে থাকে তারা ‘ভলিউমাইজিং শ্যাম্পু’ বেছে নিতে পারেন। এতে চুল ফোলা লাগবে এবং বাউন্সি হবে।

চুল ঢিলা করে বাঁধা: গরমের মৌসুমে চুল না বেঁধে ঘর থেকে বের হওয়া দুষ্কর। তবে সবসময় চুল অতিরিক্ত শক্ত করে বেঁধে রাখলে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়। আর এতে চুল আরও লেপ্টে থাকবে। তাই চুল মাঝে মধ্যে হালকাভাবে বেঁধে রাখতে হবে।

চুল উল্টে ব্লো-ড্রাই করা: চুল জলদি শুকানোর ক্ষেত্রে তোয়ালে দিয়ে বেশি ঘষাঘষি না করে সুতির তোয়ালে দিয়ে হালকাভাবে মুছে নিতে হবে। এরপর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে চুল উল্টে নিয়ে ব্লো-ড্রাই করে শুকিয়ে নিলে স্বাভাবিকের তুলনায় ফোলা লাগবে। তবে চুল ড্রায়ার দিয়ে শুকানোর পর ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর চুল আঁচড়ে নিতে হবে।

সিঁথির দিক পরির্তন করে নেওয়া: মাঝে মধ্যে সিঁথির দিক পাল্টে নেওয়া যেতে পারে। একই জায়গায় নিয়মিত সিঁথি করার কারণে ওই জায়গার চুল পাতলা হয়ে একটি ভাগ হয়ে যেতে পারে। তাই চুল উল্টেপাল্টে স্টাইল করে নিলে চুলের ফোলাভাব চোখে পড়বে।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-09 23:20:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দীর্ঘমেয়াদী দাগ তাড়িয়ে উজ্জ্বল ত্বকদীর্ঘমেয়াদী দাগ তাড়িয়ে উজ্জ্বল ত্বক
Next Post:কীভাবে কয়লা দিয়ে দাঁত সাদা করবেন?কীভাবে কয়লা দিয়ে দাঁত সাদা করবেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top