• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ‘আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস,’ এন্ডেমিক স্তরে পৌঁছবে, জানাল ICMR

‘আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস,’ এন্ডেমিক স্তরে পৌঁছবে, জানাল ICMR

July 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
'আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস,' এন্ডেমিক স্তরে পৌঁছবে, জানাল ICMR

নিজস্ব প্রতিবেদন: দেশ থেকে একেবারে নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস (Coronavirus)। ধীরে ধীরে এন্ডেমিক স্তরে (Endemic) পৌঁছে তা ইনফ্লুয়েঞ্জায় (Influenza) পরিণত হবে। শুক্রবার এমনটাই জানালেন আইসিএমআরের (ICMR) এক উচ্চ আধিকারিক। যার মানে, করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা আকারে ‘আজীবন বেঁচে থাকবে’ একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে।

আইসিএমআরের এপিডেমিওলোজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডার মতে, করোনাভাইরাস এন্ডেমিক স্তরে পৌঁছলে বছরে একবার করে টিকাকরণের দরকার পড়বে। তিনি আরও বলেন, ১০০ বছর আগে অতিমারির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা। কিন্তু বর্তমানে তা এন্ডেমিক বা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে। একইরকমভাবে করোনাভাইরাসও বর্তমান পর্যায় কাটিয়ে এন্ডেমিক স্তরে পৌঁছবে।   

আরও পড়ুন: একটি ডোজে রোখা যাবে না Delta variant, গবেষণায় দেশে বাড়ল চিন্তা

পাশাপাশি, বয়স্কদের প্রতি বছর টিকা নিতে হবে বলেও পরামর্শ ডক্টর পান্ডার। এক্ষেত্রে গোটা বিশ্বে টিকার অনুমোদনের অপেক্ষা না করে দেশে উপলব্ধ টিকাই নিতে বলা হয়েছে। সদ্য মায়েদেরকেও নিতে হবে টিকা। ডক্টর পান্ডার জানান,মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তা স্তন্যপান করানোর সময় সন্তানের জন্যও কার্যকারী হয়ে উঠবে। এতে সন্তানেরও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে।’    

আরও পড়ুন: যতই রূপ বদলাক করোনা, Pfizer- র তৃতীয় টিকার কাছে পার পাবে না, দাবি রিপোর্টে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Zee24Ghanta: Health News
2021-07-09 20:05:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:একটি ডোজে রোখা যাবে না Delta variant, গবেষণায় দেশে বাড়ল চিন্তাএকটি ডোজে রোখা যাবে না Delta variant, গবেষণায় দেশে বাড়ল চিন্তা
Next Post:বয়স্ক ত্বকের সমস্যাগুলোর সহজ সমাধান!বয়স্ক ত্বকের সমস্যাগুলোর সহজ সমাধান!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top