• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / মাস্ক ব্যবহার করেও যেভাবে সুন্দর রাখবেন মেকআপ…

মাস্ক ব্যবহার করেও যেভাবে সুন্দর রাখবেন মেকআপ…

July 9, 2021 Category: লাইফস্টাইল
জোর দিন আই মেকআপে

হাইলাইটস

  • মাস্ক পরে লিপস্টিক পরার হাজারো ঝক্কি।
  • সেই সঙ্গে অতিরিক্ত গরম-ঘামে মেকআপও গলে যাচ্ছে।
  • গরমে ঘামে মেকআপ গললেই ত্বকের সমস্যা হবে

এই সময় জীবনযাপন ডেস্ক: করোনার দাপটে দীর্ঘদিন গৃহবন্দি মানুষ। বাড়ি থেকে বেরনোর সুযোগ কিংবা বন্ধু-আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ প্রায় নেই বললেই চলে। দেখা, গল্প, আড্ডা সবই এখন ঘরে বসেই। আর সেই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমের ক্লান্তি তো আছেই। বাড়িতে দীর্ঘদিন থাকতে থাকতে অনেকেই মানসিক ভাবেও ক্লান্ত হয়ে পড়ছেন। পছন্দের জামাকাপড় আর কসমেটিক্সে আলমারি ঠাসা থাকলেও সব সময় তা পরতে ইচ্ছে করছে না। কারণ কোথাও বেরনোর নেই। এদিকে অফিসের ঘন ঘন অনলাইন মিটিং-এ তো আর বাড়ির জামাকাপড় পরে বসা যায় না। সেক্ষেত্রে যথার্থ পোশাক পরে, হালকা মেকআপ করে পরিপাটি হয়ে বসতে হয়। কিন্তু এই গরমআর ঘামে সব সময় মেকআপ ঠিক রাখাও সম্ভব নয়।

বাড়ির থেকে বেরোলে মাস্ক আবশ্যক। মাস্ক পরতেই হবে। নইলে কোনও ভাবেই ঠেকানো যাবে না করোনাকে। এবার লিপস্টিক, কাজল সব এতদিন ধরে বাক্সবন্দি হয়ে রয়েছে যে সুযোগ পেলেই সকলে সেগুলোর সদব্যবহার করতে চান। কিন্তু মাস্ক পরে লিপস্টিক পরার হাজারো ঝক্কি। সেই সঙ্গে অতিরিক্ত গরম-ঘামে মেকআপও গলে যাচ্ছে। গরমে ঘামে মেকআপ গললেই ত্বকের সমস্যা হবে। ব্রণর সমস্যা বাড়বে। র‍্যাশ হতে পারে। তাই মাস্ক বাঁচিয়ে কীভাবে সুন্দর করে মেকআপ করবেন তার জন্য পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। জেনে নিন-

*মাস্ক ব্যবহারের সময় ডিপ রঙের কোনও লিপস্টিক না ব্যবহার করাই ভালো। এতে যেমন মাস্কে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনই লিপস্টিক ঘেঁটে যায়। সবথেকে ভালো লিপজেল বা হালকা কোনও লিপস্টিক ব্যবহার করা।

জোর দিন আই মেকআপে

জোর দিন আই মেকআপে

*নজর দিন আই মেকআপে। মোটা করে কাজল করুন। মাস্কারা ব্যবহার করুন। এতে আরও বেশি আকর্ষণীয় লাগবে।

*সেই সঙ্গে ব্যবহার করতে পারেন আইশ্যাডো। এতে অনেক সতেজ আর প্রাণবন্ত লাগে।

*লকডাউনের জেরে বন্ধ পার্লার। ফলে অনেকেরই নিয়মিত থ্রেডিং করা হচ্ছে না। এই সমস্যার সমাধান হল মোটা করে ভ্রূ এঁকে নেওয়া। সেই সঙ্গে ভ্রূ জেল ব্যবহার। এতে ভ্রূ দেখতেও কিন্তু ভালো লাগে।

*ব্লাশার ব্যবহার করুন। এতে চোখে, মুখে অন্যরকম দীপ্তি ফুটে উঠবে।

*অতিরিক্ত মেকআপ নয়। হালকা মেকআপ ব্যবহারের চেষ্টা করুন। এতে ত্বক যেমন ভালো থাকবে সেই সঙ্গে মাস্কেও কম লাগবে।

*বাড়িতেই রূপচর্চা করুন। হোমমেড ফেসপ্যাক ব্যবহার করুন। এতে ত্বক থাকবে মসৃণ। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এতে শরীর আর মন দুই ভালো থাকবে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-09 13:03:45
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Third wave : অ্যালার্মিং সময়, তেমনটা কমছে না দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, সাবধান করছে স্বাস্থ্যমহলThird wave : অ্যালার্মিং সময়, তেমনটা কমছে না দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, সাবধান করছে স্বাস্থ্যমহল
Next Post:জেনে নিন চটজলদি ওজন বাড়ানোর সেরা ৬টি উপায়!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top