• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নিয়মিত জীবনযাপনেই নিয়ন্ত্রণ হবে ডায়াবিটিস, বর্ষায় মেনে চলুন এই নিয়ম!

নিয়মিত জীবনযাপনেই নিয়ন্ত্রণ হবে ডায়াবিটিস, বর্ষায় মেনে চলুন এই নিয়ম!

July 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
নিয়মিত জীবনযাপনেই নিয়ন্ত্রণ হবে ডায়াবিটিস, বর্ষায় মেনে চলুন এই নিয়ম!

হাইলাইটস

  • বর্ষায় হঠাত্‍ই পরিবেশে পরিবর্তন আসতে শুরু করে করে।
  • ফলে স্বাভাবিক ভাবেই Diabetic রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।
  • আর এমনটা হওয়া মাত্র যদি প্রয়োজীনয় সাবধানতা অবলম্বন করা না যায়, তাহলে কিন্তু মারাত্মক বিপদের মুখোমুখি হতে হবে।

এই সময় ডিজিটাল ডেস্ক: বর্ষায় হঠাত্‍ই পরিবেশে পরিবর্তন আসতে শুরু করে করে। ফলে স্বাভাবিক ভাবেই Diabetic রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। আর এমনটা হওয়া মাত্র যদি প্রয়োজীনয় সাবধানতা অবলম্বন করা না যায়, তাহলে কিন্তু মারাত্মক বিপদের মুখোমুখি হতে হবে। এই সময় জ্বর, সর্দি-কাশি সব একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই প্রথম থেকেই প্রয়োজনীয় সাবধনতাগুলি অবলম্বন করতে হবে।

এক্ষেত্রে যে নিয়মগুলি মেনে চললে শরীর সুস্থ থাকবে জেনে নিন

ঠান্ডা যেন না লাগে: বর্ষার শুরু দিকে পরিবেশে জলীয় বাষ্পের মাত্রা খুব বেড়ে যায়, সেই সেঙ্গে তাপমাত্রাও যে খুব কমে যায়, এমন নয়। এই রকমের আবহাওয়া হওয়ার কারণে Diabetic রোগীদের শ্বাস কষ্টের আশঙ্কা খুব বৃদ্ধি পায়। শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। বৃষ্টির জল গায়ে লাগলেই জ্বর, ঠান্ডা লাগা-সহ সারা গায়ে অ্যালার্জির মতো সমস্যা দেখা দিয়ে ওঠে। তাই একটু সাবধান থাকতে হবে। ভুলেও বৃষ্টিতে ভেজা চলবে না কিন্তু।

সংক্রমণ থেকে দূরে থাকতে হবে: বর্ষাকালে যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করা উচিত। আর যদি রাস্তায় জল জমে থাকে তাহলে বাড়ির বাহিরে না বেড়ানোটাই ভালো। কারণ Diabetic রোগীদের ইনফেকশন বা ঘা হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। বর্ষাকালে যেহেতু জীবাণুর উপদ্রপ বেড়ে যায় তাই অতিরিক্ত সাবধান থাকতে হবে।

করোনাকালে ইমিউনিটি বাড়াতে রোজ গিলয় খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ!
ঘরোয়া খাবার খেতে হবে: বর্ষার সময় বাড়ির খাবার খাওয়া উচিত, বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। যেখান-সেখান থেকে জল খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ বর্ষার সময় খাবার এবং জল নানারকম ক্ষতিকর উপাদানের মাত্রা বেড়ে যায়। প্রয়োজনে জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন।

পর্যাপ্ত জল পান করুন: Diabetes শরীরে জলের ঘাটতি দেখা দিলে শারীর ঠিক থাকতে পারে না। আর Diabetic রোগীদের শরীরিক অবস্থা যেহেতু আরও খারাপ হয়, তাই এদের শরীরে জলের ঘাটতি দেখা দিলে মারাত্মক রকম শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত জল পান করতে হবে। প্রয়োজনে ডাবের জলও খেতে পারেন, তাতে বেশি উপকার পাওয়া যাবে।

ভেজা জুতো বা মোজা পরবেন না: বর্ষাকালে জুতো এবং মোজা ভিজে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু Diabetic রোগীরা ভেজা কিছু বেশিক্ষণ শরীরের সঙ্গে লাগিয়ে রাখবেন না। তাতে শরীরের ক্ষতি হবে। সেই সঙ্গে প্রতিদিন পা পরীক্ষা করে দেখবেন কোনও ঘা অথবা সংক্রমণ হয়েছে কিনা। যদি সামান্যতমও কিছু লক্ষ করেন, তাহলে চিকিত্‍সকের পরামর্শ নিতে ভুলবেন না।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-09 12:40:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চেহারার যৌবন ধরে রাখার ব্যাপারে যে ভুলগুলো বিশ্বাস করছেন আপনিও!চেহারার যৌবন ধরে রাখার ব্যাপারে যে ভুলগুলো বিশ্বাস করছেন আপনিও!
Next Post:Third wave : অ্যালার্মিং সময়, তেমনটা কমছে না দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, সাবধান করছে স্বাস্থ্যমহলThird wave : অ্যালার্মিং সময়, তেমনটা কমছে না দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, সাবধান করছে স্বাস্থ্যমহল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top