• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গঙ্গার জলে নেই করোনা ভাইরাস, বলছে সরকারি গবেষণা

গঙ্গার জলে নেই করোনা ভাইরাস, বলছে সরকারি গবেষণা

July 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গঙ্গার জলে নেই করোনা ভাইরাস, বলছে সরকারি গবেষণা

নিজস্ব প্রতিবেদন:  কোভিড মুক্ত গঙ্গা। করোনা ভাইরাসের কোনও প্রজাতির খোঁজ মেলেনি গঙ্গার জল থেকে। এমনটাই জানিয়েছে সরকারি গবেষণা। করোনায় দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ যখন শীর্ষে, ঠিক সেই সময়ে উত্তরপ্রদেশের বেশ কিছু জেলা থেকে  শয়ে শয়ে করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গার জলে। বিহারেও একই দৃশ্য দেখা যায়। এরপরই প্রশ্ন  উঠতে  থাকে, গঙ্গার জল আদতে আর শুদ্ধ আছে কিনা! জলে করোনা নেই তো! তখনই কোনও আপোস না করে সরকার গঙ্গার জল পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। 

ন্যাশেনাল মিশন ফর ক্লিন গঙ্গার আওতায় জল শক্তি মন্ত্রকের সঙ্গে জোট বেঁধে Council for Scientific and Industrial Research’s (CSIR’s) Indian Institute of Toxicology Research (IITR), the Central Pollution Control Board and the state pollution control board পরীক্ষা চালায়। 

কান্নুজ, উন্নাও, কানপুর, হামিরপুর, এলাহাবাদ, বারাণসী, বালিয়া, বক্সার, গাজীপুর, পাটনা এবং ছাপড়া, থেকে জল সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার পর জানান হয়েছে গঙ্গার জলে নেই SARS-CoV2। 

জৈবিক গবেষণায় জলের শরীরে ভাইরাল লোড নির্ধারণের জন্য আরটি-পিসিআর পরীক্ষা করাতে জলের নমুনাগুলি থেকে ভাইরাসের আরএনএ বের করে পরীক্ষা করা হয়। গবেষণায় নদীর জৈবিক বৈশিষ্ট্য যাচাই করা হয়।



Zee24Ghanta: Health News
2021-07-08 17:35:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঝলমলে সুন্দর চুল চান? আজ থেকেই ব্যবহার করুন কাঠের চিরুনি!ঝলমলে সুন্দর চুল চান? আজ থেকেই ব্যবহার করুন কাঠের চিরুনি!
Next Post:মেহেদি প্যাকে রেশম কোমল মজবুত চুলমেহেদি প্যাকে রেশম কোমল মজবুত চুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top