• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ফুলের ছোঁয়ায় ত্বকের যত্ন – DesheBideshe

ফুলের ছোঁয়ায় ত্বকের যত্ন – DesheBideshe

July 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ফুলের ছোঁয়ায় ত্বকের যত্ন - DesheBideshe

ব্যস্ততার জন্য নিজের দিকে নজর দেয়ার সময় কোথায়? হঠাৎ আয়নায় তাকিয়ে চোখ চড়ক গাছ। ত্বকের বেহাল দশা দেখে শুরু হয় নানা প্রচেষ্টা। রাতারাতি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা চাই। কিন্তু একেক সময় একেক প্রসাধনী ব্যবহার করে আপনার ত্বকের ক্ষতি করছেন আগেই। এখন ভরসা প্রাকৃতিক উপাদানে। তাই ত্বকের যত্নে বেছে নিতে পারেন ফুলের ছোঁয়া। যেমন-

গোলাপ ফুল
কয়েকটি গোলাপ ফুলের পাপড়ির সঙ্গে ৩ চা চামচ ওটস আর দুধ মিশিয়ে ভালো করে ব্লেণ্ড করে নিন। কটন বলে গোলাপ জল লাগিয়ে আগে পুরো মুখ মুছে অপেক্ষা করুন শুকানো পর্যন্ত। এবার গোলাপের ফেস প্যাক লাগিয়ে অপেক্ষা করতে হবে ১০ থেকে ১৫ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বল গ্লোয়িং স্কিন। শুষ্ক ত্বকের গোলাপের প্যাক লাগানো যেতে পারে। গোলাপের পাপড়ির সুগার আর তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা জুগিয়ে ত্বককে কুসুম কোমল করে তোলে।

গাঁদা ফুল
গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে গুঁড়ো দুধ, টক দই, মধু ও গ্রেটেড গাজর পেস্ট করে নিন। এই প্যাক ত্বকের ডালনেস দূর করে। ত্বকে অতিরিক্ত ব্রণ থাকলে  সপ্তাহে ২ দিন করে এই প্যাক ব্যবহার করুন। গাঁদা ফুল অ্যান্টি-সেপ্টিক, অ্যান্টি–ব্যাকটেরিয়াল প্রপারটির মাধ্যমে সারিয়ে তোলে। এই ফুল ত্বকের রঙ উজ্জ্বল করে সঙ্গে ক্লিন করে। সপ্তাহে একবার বা দুইবার এই প্যাক ব্যবহারের ফলে ত্বককে টানটান করে তোলে।

বেলি ফুল
যাদের শুষ্ক ত্বক তারা এই প্যাকটি মুখে লাগাবেন সপ্তাহে ২ বার করে। দেখবেন ড্রাইনেস অনেকটাই কেটে গেছে। ফুলের বোঁটা থেকে পাপড়ি গুলো আলাদা করুন, তারপর ফুটন্ত পানিতে ছেড়ে ৩ থেকে ৫ মিনিট রাখুন। পানি ছেকে নিয়ে দুধের সরের সঙ্গে পেস্ট করে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। যাদের সেনসিটিভ ত্বক তারা টকদই এর সঙ্গে ব্লেণ্ড করে মুখে লাগাতে পারেন। সপ্তাহে ১ বার করাই যথেষ্ট।

জবা ফুল
কয়েকটি জবা ফুলের পাপড়ি, চালের গুঁড়া, এসেন্সিয়াল অয়েল যেমন ভিটামিন ই আর অল্প পানি দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি মুখে লাগান সব ধরনের টক্সিন, তেল থেকে মুক্তি।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-08 12:20:45
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Coronavirus: কিছুটা বাড়ল দৈনিক আক্রান্ত, মৃত্যু সংখ্যা এখনও উদ্বেগেরCoronavirus: কিছুটা বাড়ল দৈনিক আক্রান্ত, মৃত্যু সংখ্যা এখনও উদ্বেগের
Next Post:শুষ্ক ও ফেটে যাওয়া ঠোঁট নরম করার ঘরোয়া উপায়শুষ্ক ও ফেটে যাওয়া ঠোঁট নরম করার ঘরোয়া উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top