• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঘরে বসে দূর করুন পায়ের রোদেপোড়া কালচে ভাব!

ঘরে বসে দূর করুন পায়ের রোদেপোড়া কালচে ভাব!

July 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঘরে বসে দূর করুন পায়ের রোদেপোড়া কালচে ভাব!

রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই বেঁচে যান ঝামেলাটি থেকে। ভাবুন তো একবার, পরিপাটি করে সবটা সাজগোজের পর যদি সাদা-কালো পায়ের জন্যে নষ্ট হয়ে যায় সবটা কষ্ট তাহলে কেমন লাগবে? আর তাই সবসময়কার এই অতি পরিচিত পায়ের রোদেপোড়াভাবের সমস্যা থেকে বাঁচার কিছু চটজলদি ঘরোয়া উপায় জেনে নিন।

১. লেবুর রস
লেবুর রসে অ্যাসিড রয়েছে এবং এর ব্যবহার আপনার শুষ্ক ত্বককে আরো শুষ্ক করে তুলতে পারে। তবে খানিকটা লেবুর রসের সাথে তার ৫-৬ গুন বেশি পানি মিশিয়ে তারপর সেটাতে তুলো ভিজিয়ে যদি ভেজা তুলোটা আপনার রোদে পোড়া স্থানে লাগান তাহলে ধীরে ধীরে পোড়াভাবটা কেটে যাবে ( সার্চ হোম রিমেডিস )। এছাড়াও, এই মিশ্রণটিকে বরফ করেও ত্বকে ঘষতে পারেন আপনি।

২. নারকেল পানি
আপনার পায়ের চামড়া যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে নারকেলের পানির চাইতে ভালো কোন প্রতিষেধক আপনার জন্যে হতেই পারেনা। এক্ষেত্রে ১০ থেকে ১৫ মিনিট আপনার পাকে নারকেলের পানি দিয়ে ম্যাসাজ করুন (বোল্ডস্কাই )। গোসলের আগে কাজটি করে ফেলুন আর কিছুদিন পরপর করার চেষ্টা করুন। ভালো ফলাফল পাবেন।

৩. টমেটো
টমেটো সানস্ক্রীন হিসেবে ভালো কাজ করে। এছাড়াও বয়স আর রোদেপোড়া দাগ দূর করতেও বেশ ভালো ফলাফল দেয় এই জিনিসটি। তবে পায়ের কালচেভাব দূর করার জন্যে অনেক বেশি উপকারী টমেটো ( ডেইলি মেইল )। প্রতিদিন চেষ্টা করুন সম্ভব হলে টমেটোর পেস্ট পায়ে লাগানোর। এটি পায়ের মরা কোষগুলোকে দূর করে দেবে, সেই সাথে দূর করবে আপনার পায়ের কালচে ভাবকেও।

৪. প্রোটিন প্যাক
ঘরে বসেই মসুর ডাল আর মধু দিয়ে তৈরি একটি প্যাক বানিয়ে ফেলুন আর সেটিকে লাগিয়ে নিন পায়ের কালো চামড়ার ওপর। এক্ষেত্রে মসুর ডালকে গুড়ো করে নিতে হবে আর তারপর সেটার সাথে মেশাতে হবে খানিকটা মধু (টিপস এন্ড বিউটি )। এরপর সেটিকে লাগাতে হবে পায়ে। অন্তঃত ২০ থেকে ২৫ মিনিট অব্দি পায়ে লাগিয়ে রাখুন প্যাকটি। চেষ্টা করুন সপ্তাহে কম করে হলেও তিনবার এই প্যাকটি লাগাতে। এতে করে খুব দ্রুত ফল পাবেন।

৫. পেঁপে
পাকা পেঁপে রোদে পোড়া চামড়ার জন্যে বেশ কার্যকরী ( সার্চ হোম রিমেডি )। রোদে পোড়া চামড়ার ওপর খানিকটা পাকা পেঁপের পেস্ট লাগিয়ে নিন আর সেটাকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। কেবল পায়ের রোদেপোড়া ভাবই নয়, রোদ থেকে জন্ম নেওয়া ভাঁজকেও দূর করে দিতে সক্ষম পেঁপের পেস্ট।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-07 19:06:39
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মেকআপে গ্লিটার ব্যবহার করুন সঠিক নিয়মেমেকআপে গ্লিটার ব্যবহার করুন সঠিক নিয়মে
Next Post:কোঁকড়া চুলের যত্ন – DesheBidesheকোঁকড়া চুলের যত্ন - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top