• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বলিরেখা নয়, পান উজ্জ্বল ত্বক

বলিরেখা নয়, পান উজ্জ্বল ত্বক

July 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বলিরেখা নয়, পান উজ্জ্বল ত্বক

কোমল, মসৃণ ও সুন্দর ত্বক সবার কাম্য। কিন্তু ঋতু বদলে আপনার নাজুক ত্বককে সইতে হয় বিরূপ প্রভাব। আর তখনই দেখা দেয় সুক্ষ্ম ফাটল, নিষ্প্রাণ ত্বককোষ, কালো ছোপ বা বলিরেখা। কাজের ব্যস্ততায় এতটুকু সময় নেই ত্বকের বাড়তি যত্ন নেয়ার। অথচ দিনশেষে ঘরে ফিরে বিশ্রাম নেয়ার সময় সামান্য চেষ্টায় পেতে পারেন কাঙ্ক্ষিত ত্বক। কনকনে শীত এলেও আর সহ্য করতে হবে না বলিরেখার ধকল। বরং উল্টো পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক। আর তাই..

– এক টেবিল চামচ বাঁধাকপির রস আর ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে রেখে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন, দারুণ কাজে দেবে।

– প্রতিদিন শোবার সময় ১ চামচ আমন্ড অয়েল চোখের পাতায় এবং চোখের চারপাশে ম্যাসাজ করুন। চোখের চারপাশের কালো দাগ দূর হবে।

– ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর, তুলার প্যাড শসার রসে ডুবিয়ে ১০ মিনিট চোখের পাতার উপর দিয়ে বিশ্রাম নিন। বিশ্রাম শেষে মুখহাত ধুয়ে নিলেই হল। চোখের চারপাশের ত্বকে উজ্জ্বলতা বাড়বে।

– অ্যাপল সিডার ভিনেগার ও অরেঞ্জ জুস মিশিয়ে টনিক হিসেবে স্টোর করতে পারেন। নিয়মিত লাগালে বয়সের ছাপ কমবে।

– টকদই আর লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে।

– সকালে বের হওয়ার আগে সানস্ক্রিন এবং রাতে শোওয়ার সময় গলায় ময়েশ্চারাইজিং ক্রিম অবশ্যই ব্যবহার করুন।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-07 18:16:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমায় টমেটো, জানতেন?পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমায় টমেটো, জানতেন?
Next Post:আন্তর্জাতিক সীমান্ত এলাকা হলেও ভারতের এই শহরগুলিতে শুধুই শান্তি!আন্তর্জাতিক সীমান্ত এলাকা হলেও ভারতের এই শহরগুলিতে শুধুই শান্তি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top