• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ই-ভ্যাকসিন ভাউচার শুরু করতে চলেছে সরকার, কীভাবে এর ব্যবহার করবেন?

ই-ভ্যাকসিন ভাউচার শুরু করতে চলেছে সরকার, কীভাবে এর ব্যবহার করবেন?

July 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ই-ভ্যাকসিন ভাউচার শুরু করতে চলেছে সরকার, কীভাবে এর ব্যবহার করবেন?

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চান অনেকে। তাঁদের কথা ভেবেই মূলত এই কোভিড ভাউচারের চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অনেকেই আছেন যাঁরা খরচের কথা মাথায় রেখে এখনও ভ্যাকসিন নিয়ে উঠতে পারেননি। ভাউচার এর সুবিধায় তাঁদের পাশে দাঁড়াতে পারবেন আপনি। 

টিকা ভাউচার বিষয়টি সহজ করে বললে- আপনি বা আপনারা ভাউচার এর মাধ্যমে একটি প্রিপেড রিচার্জ করবেন। যে টাকা দিয়ে এই ভাউচার কিনে আপনি সাহায্য করবেন, সেই অর্থের বিনিময়ে বেসরকারি হাসপাতাল বা অনুমতিপ্রাপ্ত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে পারবেন আর্থিকভাবে দুর্বল মানুষরা। 

এই বৈদ্যুতিক ভাউচার কেনার জন্য একটি মাধ্যম তৈরি করবে এন পি সি আই। আপনি যে কোন হাসপাতালের অ্যাকাউন্টে টিকার দাম পৌঁছে দিতে পারবেন। যাঁদের টিকা নেওয়ার সামর্থ্য নেই মহামারিতে তাদের কথা এবং দেশের কথা ভেবে খুব সহজেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন আপনি। 

এই ভ্যাকসিন ভাউচার অনলাইনে কিনতে পারবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ভাউচারটিকে অনুমোদন দেবে। তবে কত টাকার ভাউচার আপনি কিনতে পারবেন বা কত টাকা পর্যন্ত ভাউচার কেনা যাবে, তা এখনও নির্ধারিত হয়নি। এই বিষয়টি নিয়ে কাজ প্রায় শেষের পথে। জানা যাচ্ছে, সমস্তটা ঠিকঠাক থাকলে জুলাই মাসের শেষেই চালু হবে এই ভাউচার।

কোনও সংস্থা যদি তার কর্মীদের ভ্যাক্সিনেশন করাতে চায়, তাঁরা এই ভাউচার কিনবেন। সেই ভাউচার প্রতি কর্মীদের পাঠিয়ে দেবেন। কর্মীরা নির্দিষ্ট হাসপাতালে টিকাকরণ কেন্দ্রে গিয়ে সেই ভাউচার দেখালেই পেয়ে যাবেন টিকা। অথবা আপনি যদি আপনার পরিবারের সকলে টিকাকরণের দায়িত্ব নেন সেক্ষেত্রেও আপনি পরিবারের সদস্য সংখ্যার সমান ভাউচার কিনে রাখতে পারবেন। এছাড়াও অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। 

প্রসঙ্গত, সরকারি হাসপাতালে এমনিতেই বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সুতরাং বেসরকারি হাসপাতালে টিকাকরণ কেন্দ্রে এই ভাউচার কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। 

এই ভাউচারে দামের কোন ফারাক হবে না। এই পরিষেবা এখনও চালু হয়নি।



Zee24Ghanta: Health News
2021-07-07 13:06:56
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়েছেন? জেনে নিন কী করে দাড়ির যত্ন নেবেনদাড়ি রাখার সিদ্ধান্ত নিয়েছেন? জেনে নিন কী করে দাড়ির যত্ন নেবেন
Next Post:ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলার খোসার প্যাকত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলার খোসার প্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top