• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঘরোয়া সামগ্রী কীভাবে আপনাকে করে তুলবে মোহিনী?

ঘরোয়া সামগ্রী কীভাবে আপনাকে করে তুলবে মোহিনী?

July 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঘরোয়া সামগ্রী কীভাবে আপনাকে করে তুলবে মোহিনী?

সৌন্দর্যের জাদুকাঠির পরশ চিরকালই নারীজাতির কাম্য৷ গৃহকর্ত্রী হন বা কলেজ গোয়ার্স, সম্মোহনী রূপে কামুক পুরুষের চোখ ধাঁধাতে বা কলেজের ফ্যাশানিস্তা হতে কে না চায়!!!

কী ভাবছেন? আবার কোনও দামী প্রোডাক্টের ছেলেভোলানো বিজ্ঞাপন??? একদমই নয় শ্রীমতী৷ একবার চোখটা খুলুন,সৌন্দর্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয়৷ কেমন হবে বলুন তো যদি আপনার রান্না ঘরের সামগ্রী জাদু চালায় আপনার রূপে৷আপনি হয়ে ওঠেন পড়শির হিংসার কারণ৷ একদমই স্বপ্ন নয়,ঘোর বাস্তব৷
প্রাকৃতিক সৌন্দর্য বিশেষজ্ঞরা বাতলালেন ঘরোয়া মাস্কের তিন উপায়

ফ্রুট মাস্ক:
ড্রাই স্কিনের জন্য ফল অপরিহার্য৷ চটকানো কলা,পাকা পেঁপে,তরমুজ,আম এবং ঘসে নেওয়া আপেল একটি পাত্রে ভালে করে মিশিয়ে নিন৷তারপর চটপট মুখে মেখে নিন৷ ৩০ মিনিট রেখে মুখ ভালো করে ধুঁয়ে নিন৷
উপকারিতা:পাকা পেঁপে ট্যান দূর করে৷ কলা ত্বককে আঁট করতে সাহায্য করে৷আপেলে থাকা পেকটিন আপনার ত্বককে পরিষ্কার রাখে ও টোনিং এ সাহায্য করে৷আমে থাকা ভিটামিন ত্বক নরম করতে সাহায্য করে৷ তরমুজ ত্বক হাইড্রেটিং করতে সাহায্য করে৷

রিভাইটিলাইজিং মাস্ক:
ড্রিহাইড্রেট ত্বকের জন্য মিশিয়ে নিন দু’চামচ শশা এবং তরমুজের রস এবং এক চামচ টকদই ও গুঁড়ো দুধ৷ মুখে মাখার ১৫ মিনিট পর ধুঁয়ে নিন৷
উপকারিতা: তরমুজ ও শশার রস ত্বক টোনিং ও হাইড্রেট করতে সাহায্য করে৷ টকদই ও গুঁড়ো দুধ বলিরেখা দূর করে ত্বক নরম রাখতে সাহায্য করে৷
নরমাল ও অয়েলি ত্বকের জন্য,মিশিয়ে নিন দু’চামচ ওটস,এক চামচ গুঁড়ো আমন্ড, গোলাপ জল,মধু ও টকদই৷মুখে মাখার ২০ মিনিট পর ধুয়ে নিন৷
উপকারিতা:ওটস ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে৷ ট্যান তুলতে আমন্ডের বিকল্প নেই৷মধু হাইড্রেট করতে এবং টকদই পি এইচ ব্যালেন্স করতে সাহায্য করে৷

সামার গ্লো মাস্ক:
নিস্তেজ ত্বকের জন্য,অর্ধেক কলা চটকানোর সাথে মিশিয়ে নিন এক চামচ মধু ও দু’চামচ টকদই৷মাখার ১৫ মিনিট পর ধুঁয়ে নিন৷ আর ঝকঝকে ত্বকের অধিকারি হন৷
উপকারিতা:কলা ত্বককে নমনীয় করতে সাহায্য করে,যখন মধু ত্বককে পুষ্ট করে৷



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-06 18:32:37
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রূপচর্চার ব্যাপারে যে ভুল ধারণাগুলো রয়েছে আপনারওরূপচর্চার ব্যাপারে যে ভুল ধারণাগুলো রয়েছে আপনারও
Next Post:রুক্ষ-শুষ্ক হাত দুটিকে করে তুলুন মুখের মতই নরম ও কোমলরুক্ষ-শুষ্ক হাত দুটিকে করে তুলুন মুখের মতই নরম ও কোমল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top