• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন ঘরোয়া ৫টি প্যাকে

মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন ঘরোয়া ৫টি প্যাকে

July 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন ঘরোয়া ৫টি প্যাকে

সৌন্দর্যের প্রধান অঙ্গ হল মুখ। আর এই মুখে যদি কালো দাগ পড়ে তবে এর সৌন্দর্য অনেকাংশ কমে যায়। যা কারোর কাম্য নয়। বাজার ঘুরলে খুঁজে পাবেন কালো দাগ দূর করা নানা ক্রিম। কিন্তু এই ক্রিম সব সময় কার্যকর নয়। মুখে কালো দাগ পড়ার কিছু কারণ চিহ্নিত করেছে md-health.com-

কারণ:
১। হরমোনের ভারসাম্যের অভাব
২। সূর্যের ক্ষতিকর রশ্মি
৩। ব্রণের সমস্যা
৪। লিভারের সমস্যা হলে
৫। বয়সের কারণে
৬। দুশ্চিন্তা
৭। গর্ভধারণের সময়
৮। ক্যান্সার
৯। ডায়াবেটিস
১০। অতিরিক্ত রাসায়নিক পণ্যের ব্যবহার ইত্যাদি

ঘরোয়া কিছু প্যাকের কথা জানা যাক যা দ্বারা ঘরোয়াভাবে মুখের কালো দাগ দূর করা সম্ভব।

১। লেবুর রস
মুখের কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হল লেবুর রস। লেবুতে ভিটামিন সি আছে এবং এর প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে যা ত্বকের কালো দাগ দূর করে থাকে।

লেবুর রসে একটি তুলার বল ভিজিয়ে নিন। এবার এটি মুখের কালো দাগের ওপর ঘষুন। শুকানোর পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুই সপ্তাহ ব্যবহার করুন। দেখবেন কালো দাগ দূর হয়ে গেছে। আপনি সেনসেটিভ ত্বকের অধিকারী হন তবে লেবুর রসে সাথে পানি বা গোলাপ জল মিশিয়ে নিন।

২। টক দই
টক দই ত্বকের কালো দাগ হালকা করে থাকে প্রাকৃতিকভাবে। কালো দাগের ওপর টক দই লাগান। শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে টক দই কালো দাগের ওপর লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া ১ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তারপর এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করুন।

৩। আলু ও মধুর প্যাক
একটি ছোট আলু কুচি করে নিন। এবং তার সাথে মধু মেশান। আলু কুচি এবং মধুর প্যাকটি মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া এক টুকরা আলু নিয়ে ত্বকের কালো জায়গা ঘষুন। নিয়মিত এই কাজটি করুন। দেখবেন কালো দাগ একদম দূর হয়ে গেছে। কালো দাগের স্থানে আলুর রসও লাগাতে পারেন।

৪। পেঁয়াজের রস
শুনতে অবাক শোনালেও পেঁয়াজের রস ত্বকের কালো দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী।

একটি পেঁয়াজের রস করে নিন। এবার একটি তুলোর বল পেঁয়াজের রসে ভিজিয়ে ত্বকের কালো দাগের ওপর ঘষুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া এক টেবিল চামচ পেঁয়াজের রস এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি ত্বকের কালো দাগের ওপর লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আপনি যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হন তবে ভিনেগার ব্যবহার করতে পারেন।

৫। অ্যালোভেরা
রূপচর্চায় অ্যালোভেরার গুণের কথা সবার জানা। কালো দাগ দূর করতেও এর জুড়ি নেই।

অ্যালোভেরা পাতা থেকে এর যেন বের করে নিন। এবার জেলটি ত্বকের কালো দাগের ওপর ম্যাসাজ করুন। সপ্তাহে এক থেকে দুই বার এটি করুন। দেখবেন দাগ অনেকটা হালকা হয়ে গেছে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-06 19:25:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উজ্জ্বল ত্বকের জন্য - DesheBidesheউজ্জ্বল ত্বকের জন্য – DesheBideshe
Next Post:ঘুম পায় না অথচ ক্ষণে ক্ষণে হাই ওঠে? রইল বন্ধ করার উপায়ঘুম পায় না অথচ ক্ষণে ক্ষণে হাই ওঠে? রইল বন্ধ করার উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top