• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ হাজারের নিচে, মৃত ১৮

রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ হাজারের নিচে, মৃত ১৮

July 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ হাজারের নিচে, মৃত ১৮

নিজস্ব প্রতিবেদন: আরও খানিকটা স্বস্তি। ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নামল হাজারের নিচে। কমল মৃত্যুও। বিধিনিষেধের কড়াকড়ি এখন অনেকটাই কম। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবনে।

উত্তর ২৪ পরগনা ছাড়া আরও আর কোনও জেলায় একশো বেশি আক্রান্তের হদিশ মেলেনি। স্বাস্থ্য দফতরের সোমবারের রিপোর্ট, গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা সংক্রমণে কবলে পড়েছেন ৮৮৫ জন। দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। আক্রান্তের সংখ্যা ১০৯।  আর কলকাতায় ৬৪ জন। মারা গিয়েছেন ১৮ জন। এদিন রাজ্যে ৪০ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় রাজ্যের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ। 

আরও পড়ুন: অগাস্টেই কোভিডের তৃতীয় ধাক্কা, সেপ্টেম্বরে চরমে সংক্রমণ, প্রকাশিত SBI Research রিপোর্ট

উল্লেখ্য, এর আগে মার্চে শেষের দিকে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে ৯০০-র নিচে নেমেছিল। এরপর পরিস্থিতি ভয়াবহ আকার নেয় ভোটের সময়। বিধিনিষেধে জারি হওয়ার পর জুলাই থেকে রাজ্যে করোনা গ্রাফ নিম্নগামী। শনিবার রাজ্যের আক্রান্তের সংখ্যা ছিল ১৪০০-র কম। ১৫ জেলায় কারও মৃত্যুর খবরও আসেনি।

আরও পড়ুন: কোভিডমুক্ত হওয়ার পর ঘটছে হাড়ের মৃত্যু, দেশে আক্রান্ত ৩, উদ্ধিগ্ন চিকিৎসকরা

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-07-05 23:56:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বর্ষাকালে করোনা সংক্রমণ এড়াতে যা করবেনবর্ষাকালে করোনা সংক্রমণ এড়াতে যা করবেন
Next Post:ওজন কমাতে ও ফিট থাকতে আস্তে খাওয়ার অভ্যাস করুন, দেখে নিন এর উপকারিতাওজন কমাতে ও ফিট থাকতে আস্তে খাওয়ার অভ্যাস করুন, দেখে নিন এর উপকারিতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top