• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আঙুরের পুষ্টিগুণ জেনে নিন – DesheBideshe

আঙুরের পুষ্টিগুণ জেনে নিন – DesheBideshe

July 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আঙুরের পুষ্টিগুণ জেনে নিন - DesheBideshe

ঢাকা, ০৫ জুলাই-  ফলের রানি বলা হয় আঙুরকে। লাল, কালো কিংবা সবুজ, যেমনই আঙুর হোক না কেন, উপকারিতা হিসেবে সব আঙুরই সমান। আঙুরে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

পুষ্টিবিদ ফারাহ দীবা বলেন, আঙুরের রয়েছে অনেক পুষ্টিগুণ। আঙুরে অনেক কম ক্যালোরি পাওয়া যায়। আমরা মনে করি, এটি মিষ্টি বলে হয়তো অনেক বেশি ক্যালোরি। আসলে তা নয়। প্রতি ১০০ গ্রাম আঙুরে আমরা মাত্র ৩২ কিলোক্যালোরি পাই। তবে এর জিআই ইনডেক্স একটু বেশি। এটি আমাদের শরীরের ডাইজেশনের প্রথম ধাপেই অ্যাবজর্বড হয়ে যায়। তাই আমাদের রক্তের মধ্যে চিনির মাত্রা দ্রুত বেড়ে যায়।

পুষ্টিবিদ ফারাহ দীবা বলেন, অসুস্থতার কারণে যাঁদের ডাইজেশনে সমস্যা, যেমন—জ্বরে আমাদের ডাইজেশন সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যায়, তখন কিন্তু তাঁদের আঙুরের রস কিংবা আঙুর দিলে তাঁরা খুব সহজেই ক্যালোরি ও শক্তি পাবেন। তাঁদের শরীরে তখন প্রচুর এনার্জির দরকার হয়। আর এমনিতেও অনেক রোগী আছেন, যাঁরা মুখে খেতে পারেন না, শরীরে ফুড ইনটেক কম হচ্ছে, ক্যালোরি ইনটেক কম হচ্ছে, তখন আঙুরের মাধ্যমে আমরা এই অভাব পূরণ করতে পারি।

পুষ্টিবিদ ফারাহ দীবা আরও বলেন, আঙুরে সাত শতাংশ কার্বোহাইড্রেট আছে আর ৯২ শতাংশই জলীয় অংশ। এর মধ্যে প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে। এতে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি রয়েছে। সাধারণত ভিটামিন সি আলো, তাপ ও বাতাসে নষ্ট হয়ে যায়। একটু নাড়াচাড়াতেও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি আমরা খাই, তাহলে তার সম্পূর্ণটাই পেয়ে যেতে পারি। এ ছাড়া আঙুর কোষ্ঠকাঠিন্য, ডিসপেপসিয়া, হার্ট ডিজিজ, মাইগ্রেন, কিডনি ট্রাবল—এগুলোতে খুব ভালো উপকার করে।

সূত্রঃ এনটিভি

 



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-05 09:46:50
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covishield নেওয়ার পরেও ডেল্টার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়নি ১৬ শতাংশের শরীরে!Covishield নেওয়ার পরেও ডেল্টার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়নি ১৬ শতাংশের শরীরে!
Next Post:মুখের বাড়তি চর্বি চটজলদি কমিয়ে ফেলুন কয়েকটি সহজ কাজেমুখের বাড়তি চর্বি চটজলদি কমিয়ে ফেলুন কয়েকটি সহজ কাজে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top