• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সহজে চুল ঘন ও লম্বা করবেন কী করে?

সহজে চুল ঘন ও লম্বা করবেন কী করে?

July 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সহজে চুল ঘন ও লম্বা করবেন কী করে?

চুল বাড়ছে না? রোজই পিঠের ওপর চুল রেখে টেনে টেনে দেখছেন কতটা বাড়লো চুল? এদিকে এগিয়ে আসছে বিয়ের দিন৷ সমস্যা খুবই গুরুতর৷ তবে আপনার সমস্যার সমাধানের উপায় আছে আপনার হাতেই৷ শুধু মেনে চলতে হবে কয়েকটি নিয়ম৷

১. নিয়ম করে চুলকে ট্রিম করান৷ চুলের নিচের অংশ অল্প করে কেটে নিলে ভালো থাকে আপনার চুলের ডগা৷ প্রতি মাসে একবার করে চুল কাটতে বলছেন বিউটিশিয়ানরা৷ তাদের মতে আপলার চুল গোড়া থেকে বাড়তে শুরু করে৷ ফলে চুলের ডগায় তৈরী হয় স্প্লিট এন্ডস অর্থাৎ চুলের ডগা ফেটে যায় ফলে চুল রুক্ষ হয় এবং চুল বাড়তে পারে না৷ ফলে চুলের ওই অংশ কেটে বাদ দিয়ে দিতে হয় প্রতি মাসে৷ তাতে ভাল থাকে চুল৷ চুলের বৃদ্ধিতেও বাধা থকে না কোন৷

২. এক সপ্তাহ অন্তর এক বার করে গরম তেল দিয়ে চুলের ভিতর ও মাথার তালু ম্যাসেজ করা অত্যন্ত জরুরি৷ তেল হল চুলের পুষ্টি৷ তাই চুল শুধু বাড়তেই নয় চুল পড়া বন্ধ করতে, চুলকে ভালো রাখতেও সাহায্য করে এই হট অয়েল ম্যাসেজ৷

৩. ডিমের কুসুমও আপনার চুলকে বাড়তে সাহায্য করে৷ শুধু তাই নয় চুলের গোছকেও বাড়ায়৷ ডিমের কুসুমে থাকে ভিটামিন E৷ ফলে চুলকে গোড়া থেকে শক্ত করে ডিমের কুসুম৷ আর সুস্থ রাখে আপনার চুলকে৷

৪. সব শেষে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে অন্তত ৫০বার চিরুনি দিয়ে চুল আঁচড়ে শোওয়া দরকার৷ এতে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয়৷ চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হয়৷



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-04 17:56:31
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রতিদিন সতেজ ত্বক পেতে ৭টি কার্যকর টিপসপ্রতিদিন সতেজ ত্বক পেতে ৭টি কার্যকর টিপস
Next Post:ত্বকের নানা সমস্যা সমাধানে গ্রীন টি দিয়েই তৈরি করুন দারুণ ৫ টি ফেসপ্যাকত্বকের নানা সমস্যা সমাধানে গ্রীন টি দিয়েই তৈরি করুন দারুণ ৫ টি ফেসপ্যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top