• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / যেভাবে ভুল রূপচর্চায় বয়স্ক দেখায় আপনাকে

যেভাবে ভুল রূপচর্চায় বয়স্ক দেখায় আপনাকে

July 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
যেভাবে ভুল রূপচর্চায় বয়স্ক দেখায় আপনাকে

আপনাকে বয়স্ক দেখাচ্ছে- কোনো নারীই এ কথা শুনতে চান না। কিন্তু কেন বলছে তা খেয়াল করে দেখেছেন কি? আয়নায় ভালো করে নিজের চেহারায় নজর দিন। রূপচর্চায় কিছু ভুলের কারণে সত্যিই চেহারায় বয়সের ছাপ পড়ে যায়।

পাতলা কালো আইলাইনার কি সব সময় ব্যবহার করেন? পার্টিতে চোখের চারদিকে কালো আইলাইনার সত্যিই দারুণ দেখায়। কিন্তু এটা আপনার বয়সও বাড়িয়ে দেয়। বয়স বৃদ্ধির সঙ্গে নারীর ভ্রু এবং চোখের পাপড়ি পাতলা হতে থাকে। যখন এগুলো কড়া মেকআপ দিয়ে আড়াল করতে চান, তখন নিজেকে বয়স্ক করে ফেলেন আপনি।

চুলের স্টাইলেও বয়স কম-বেশি মনে হয়। খুব ছোট বা দীর্ঘ চুল রাখবেন না। কাঁধ পর্যন্ত অথবা কাঁধ থেকে ইঞ্চি দুয়েক নিচ পর্যন্ত চুল রাখুন। চুলে ফ্রিং বা ফ্লিক্স করবেন না। বরং চেহারার সঙ্গে মানানসই লেয়ার করুন।

দেহকে যখন ময়েশ্চার করবেন, যখন দুই হাতের প্রতি আলাদা মনোযোগ দিন। হাতের ত্বকে ময়েশ্চার না থাকলে বয়স্ক দেখাবে আপনাকে। হাত দুটোতে ঠিকঠাক মতো ময়েশ্চার থাকলে বয়স অনেক কমে যাবে বৈকি।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-04 13:24:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মাত্র ৩ টি উপায়ে দূর করে দিন আঙুলের গিঁটের কালচে দাগমাত্র ৩ টি উপায়ে দূর করে দিন আঙুলের গিঁটের কালচে দাগ
Next Post:বিরক্তিকর রুক্ষ ত্বকের সমস্যা থেকে মুক্তি খুব সহজেই!বিরক্তিকর রুক্ষ ত্বকের সমস্যা থেকে মুক্তি খুব সহজেই!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top