• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকে? জেনে নিন একটি ম্যাজিক ট্রিক!

মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকে? জেনে নিন একটি ম্যাজিক ট্রিক!

July 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকে? জেনে নিন একটি ম্যাজিক ট্রিক!

মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকা নারী-পুরুষ অনেকের জন্যই একটি মারাত্মক বিব্রতকর সমস্যা। তৈলাক্ত ত্বক দেখতে তো খারাপ লাগেই, আপনাকে দেখায় অনেক কালো, রোদে পোড়া দাগ বেশী বোঝা যায় এবং প্রচুর ব্রন ওঠে। সব মিলিয়ে সকলের সামনে সৌন্দর্যের অবস্থা শোচনীয়। দামী ফেসওয়াশও কমাতে পারছে না ত্বকের তেলতেলে ভাব? তাহলে দিনের শুরুতে করুন ২ মিনিটের একটি ছোট্ট কাজ। আর সারাদিন দেখুন ম্যাজিক। একটুও তেলতেলে হবে না আপনার ত্বক, ব্রনও থাকবে দূরে।

যা লাগবে-
উষ্ণ পানি
ফেসওয়াশ
লবণ

কী করবেন?
-দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে।
-মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে।
-এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন।
-এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে।
-চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে।
-লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।
-মনে রাখবেন , তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো।

টিপস
-তৈলাক্ত ত্বকে খুব বেশী প্রসাধনী ব্যবহার না করাই ভালো, এতে ব্রণের সমস্যা বাড়ে।
-ওয়েট টিস্যু ব্যবহার করবেন না তৈলাক্ত ত্বকে, এতে ত্বকের ক্ষতি হয়।
-তৈলাক্ত ত্বকে স্ক্রাবার ব্যবহার করবেন না।
-দিনের যে কোন সময় ত্বক তৈলাক্ত মনে হয়ে টিস্যু বা রুমাল পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মুখে মুছে নিন। সুযোগ পেলে বরং ঘষে নিন। ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে থাকবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-04 09:32:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনা থেকে বাঁচতে মাস্ক পরছেন, কিন্তু ভুল অভ্যাসে নষ্ট হচ্ছে দাঁত!করোনা থেকে বাঁচতে মাস্ক পরছেন, কিন্তু ভুল অভ্যাসে নষ্ট হচ্ছে দাঁত!
Next Post:একঢাল লম্বা ঘন চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মেথি-ভাতের টনিক! দেখুন পদ্ধতিএকঢাল লম্বা ঘন চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মেথি-ভাতের টনিক! দেখুন পদ্ধতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top