• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বক থেকে দূর করে দিন বিশ্রী রোদে পোড়া দাগ মাত্র ১ টি সহজ উপায়ে!

ত্বক থেকে দূর করে দিন বিশ্রী রোদে পোড়া দাগ মাত্র ১ টি সহজ উপায়ে!

July 3, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বক থেকে দূর করে দিন বিশ্রী রোদে পোড়া দাগ মাত্র ১ টি সহজ উপায়ে!

কড়া রোদের কারণে অনেকের ত্বকে রোদে পোড়া ছোপ ছোপ দাগ তৈরি হয়েছে। শুধু মুখের ত্বকই নয়, এই সমস্যা থেকে রেহাই পায়নি হাত, ঘাড়, গলা ও পায়ের ত্বকও। এই ছোপ ছোপ রোদে পোড়া দাগ খুব সহসা চলে যেতে চায় না। কিন্তু মাত্র ১ টি উপায়ে খুব সহজেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দূর করে দিতে পারেন রোদে পোড়া এই ছোপ ছোপ দাগ। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।

যা যা লাগবেঃ
– অর্ধেকটা লেবুর তাজা রস
– আধা কাপ বড় দানার চিনি
– ১ টেবিল চামচ অলিভ অয়েল
– ১ টেবিল চামচ মধু

পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– প্রথমে লেবুর রস ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দিন মধু। ভালো করে মিশিয়ে নিন।
– সবার শেষে যোগ করুন চিনি। চিনি আধগলা অবস্থায় থাকবে। ব্যস, তৈরি হয়ে গেলো আপনার রোদে পোড়া দাগ তোলার স্ক্রাব।
– ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর এই বানানো স্ক্রাবটি ত্বকে লাগিয়ে ২-৩ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নিন।
– তারপর ৫-৭ মিনিট রেখে দিন এভাবেই। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ভালো করে মুছে নিন।
– সবশেষে ময়েসচারাইজার ব্যবহার করুন। কিছুদিনের ব্যবহারেই ফলাফল নজরে পড়বে।
কেন এই পদ্ধতিটি কার্যকরী?
– লেবুর ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড রোদে পোড়া বা ত্বকের অন্যান্য দাগ তুলতে বিশেষ ভাবে কার্যকরী। এছাড়াও লেবুর রস ত্বকের পোর কমিয়ে আনে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
– চিনি একটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে এবং ত্বকের মরাকোষ দূর করতে সহায়তা করে।
– অলিভ অয়েল রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ নারিশ করে
– মধুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষতি পূরণ করে এবং ত্বককে ভেতর থেকে ময়েসচারাইজ করে তোলে।
* যদি লেবুতে অ্যালার্জি থাকে তাহলে লেবু বাদ দিয়ে নেবেন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-03 12:43:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি পরামর্শসুন্দর হওয়ার অসাধারণ ১৯টি পরামর্শ
Next Post:হাত-পায়ের ত্বক মুখের তুলনায় কালচে? জেনে নিন ত্বক উজ্জ্বল করার সহজ উপায়হাত-পায়ের ত্বক মুখের তুলনায় কালচে? জেনে নিন ত্বক উজ্জ্বল করার সহজ উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top