• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মুখের কালোদাগ দূর করার সাধারণ ও ভেষজ উপায়

মুখের কালোদাগ দূর করার সাধারণ ও ভেষজ উপায়

July 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মুখের কালোদাগ দূর করার সাধারণ ও ভেষজ উপায়

মাঝে মধ্যেই বিভিন্ন কারণে অনেকের মুখেই বিভিন্ন দাগ, মেস্তা, ও ছোপ ছোপ বাদামি কিংবা লালচে দাগ পড়ে যায়, যা সবার কাছেই বিরক্তিকর একটা বিষয়। এটা আমাদের মুখের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তবে চলুন জেনে নেই মুখের কালো দাগ দূর করারা কয়েকটি সহজ পদ্ধতি।

সাধারণ উপায়:
১। ২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা বাটা একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে মাখিয়ে রেখে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মুখের কালো দাগ দূর হবে ও ত্বক উজ্জ্বল হবে।

২। ত্বকের বলিরেখা দূর করতে চন্দনের জুড়ি নেই। চন্দনগুঁড়া, গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ ত্বকে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে।

৩। আপেল এবং কমলার খোসা একসাথে বেটে এর সাথে ১ চামচ দুধ, ডিমের সাদা অংশ এবং কমলার রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুধু পাকা পেঁপের শাঁসও মুখে মাখলে কালো দাগ দূর হবে।

ভেষজ উপায়
মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা নানা প্রসাধণী এবং উপকরন ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখে নিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি।

১। মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন।

২। যাদের মুখে মেছতার দাগ আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-02 19:33:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ড্রাইভিং লাইসেন্স-এ নিয়ম বদল! RTO-তে গিয়ে দিতে হবে না পরীক্ষাড্রাইভিং লাইসেন্স-এ নিয়ম বদল! RTO-তে গিয়ে দিতে হবে না পরীক্ষা
Next Post:ছোট চোখ আকর্ষনীয় দেখানোর উপায়ছোট চোখ আকর্ষনীয় দেখানোর উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top