• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুদের শরীরে Covavax ট্রায়ালে নিষেধাজ্ঞা, বড় ধাক্কা খেল Seram Institute

শিশুদের শরীরে Covavax ট্রায়ালে নিষেধাজ্ঞা, বড় ধাক্কা খেল Seram Institute

July 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শিশুদের শরীরে Covavax ট্রায়ালে নিষেধাজ্ঞা, বড় ধাক্কা খেল Seram Institute

নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউতে ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা, এই আশঙ্কা মাথায় রেখে শিশুদের দেহে টিকাকরণের ট্রায়াল শুরু হয়। কিন্তু এর মধ্যেই বড় ধাক্কা খেল সিরাম ইনস্টিটিউট। ২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সংস্থার কোভাভ্যাক্স টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার (DCGI) বিশেষজ্ঞ কমিটি। 

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি হচ্ছে। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম।

আরও পড়ুন, Corona Update: ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু, মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই

যেহেতু এখনও কোনও দেশ কোভাভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি, সেই কারণ দেখিয়ে ভারতে শিশু, কিশোর ও তরুণদের উপর এই টিকার প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে না। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী, ২১ দিনের ব্যবধানে শিশুদের দুটি ডোজ দেওয়ার ছ’ মাস পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই ট্রায়াল বন্ধ থাকছে আপাতত।

সংস্থার তরফে জানান হয় যে ২-১৭ বছর বয়সী মোট ৯২০ জনের উপর কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। যদিও প্রথমে ১৮ ঊর্ধ্বদের দেহে এই টিকা প্রয়োগ করে তা খতিয়ে দেখতে সেরামকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে তৃতীয় ট্রায়ালের ফলাফল, পার্শ্বপ্রতিক্রিয়ার হার দেখার পরই শিশুদের দেহে এই টিকার ট্রায়ালের অনুমতি দেওয়া হবে। 

ভারত সহ মধ্য ও নিম্নবিত্তদের দেশগুলোর জন্য এই টিকার নির্মাণ বলে দাবি করা হয়। আমেরিকান বায়োটেকনোলজি সংস্থা নোভাভ্যাক্সের এনভিএক্স-কোভ২৩৭৩ (NVX-coV2373) প্রতিষেধককে সেরামের সংস্থা তাঁদের কোভিশিল্ডের সঙ্গে নাম মিলিয়ে কোভাভ্যাক্স নামকরণ করেছে।



Zee24Ghanta: Health News
2021-07-01 12:40:33
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ফ্রেস থাকুন, সুন্দর থাকুন - DesheBidesheফ্রেস থাকুন, সুন্দর থাকুন – DesheBideshe
Next Post:আকর্ষণীয় ভ্রু পেতে করুন কিছু গুরুত্বপূর্ণ কাজআকর্ষণীয় ভ্রু পেতে করুন কিছু গুরুত্বপূর্ণ কাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top