• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Daily Cases and Death Toll increased again

Daily Cases and Death Toll increased again

July 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু, মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদন: ফের বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Daily Corona Cases)। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বেশ কিছুদিন ধরে গ্রাফের নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছিল। কিন্তু ফের গত দু’দিন ধরে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। 

এদিকে, দৈনিক মৃত্যুর সংখ্যাও (Daily Death Toll) ফের ১ হাজারের গন্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১ হাজার ৫ জন। মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই। দেশে এখনও পর্যন্ত দ্বিতীয় ওয়েভে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। মোট সুস্থের সংখ্যা (Recovered) ২ কোটি ৯৪ হাজার ৮৮ লক্ষ ৯১৮ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন। 

আরও পড়ুন: চোখের নিমেষে ১০০ দেশে ছড়িয়ে পড়ল Delta variant! প্রমাদ গুনছে বিশ্ব

যদিও চিকিৎসকের দাবি, করোনার গ্রাফে উত্থান-পতন থাকবেই। এখনই পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভ্যাকসিনেশনের মাত্রা বাড়াতে হবে। একইসঙ্গে কোভিডবিধি মেনে চলতেই হবে। আনলক প্রক্রিয়ার সঙ্গে কোভিডবিধি ভুললে চলবে না। এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৩ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ১৯ জন।   

আরও পড়ুন: ‘মেড ইন ইন্ডিয়া’ Covaxin-য়েই কামাল, খতম আলফা থেকে ডেল্টা করোনা, বলছে মার্কিন গবেষণা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Zee24Ghanta: Health News
2021-07-01 10:45:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জেনে নিন মেকআপ সম্পর্কে কিছু ভুল ধারণা ও প্রকৃত সত্যজেনে নিন মেকআপ সম্পর্কে কিছু ভুল ধারণা ও প্রকৃত সত্য
Next Post:Covid আতঙ্কের তালিকায় কি রেক্টাল ব্লিডিং-ও? বিশেষজ্ঞের বক্তব্য জানুন!Covid আতঙ্কের তালিকায় কি রেক্টাল ব্লিডিং-ও? বিশেষজ্ঞের বক্তব্য জানুন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top