• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / জিলিপি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ঝড় মার্কিন সঙ্গীতশিল্পীর

জিলিপি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ঝড় মার্কিন সঙ্গীতশিল্পীর

June 30, 2021 Category: লাইফস্টাইল
জিলিপি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ঝড় মার্কিন সঙ্গীতশিল্পীর

হাইলাইটস

  • সকালের ব্রেকফাস্ট হোক বা শেষপাতে মিষ্টিমুখ, জিলিপির (jalebi) সঙ্গে পাল্লা দেওয়া সত্যিই কঠিন।
  • রবিবাসরীয় ব্রেকফাস্ট থেকে রথের মেলায় পেট পুজো, যে কোনও সময়, যে কোনও পাতেই জিলিপির (jalebi) জনপ্রিয়তায় কিন্তু আজও ভাটা পরেনি।
  • আর কেনই বা পরবে! চকোলেট মিষ্টির যুগেও যে গরম জিলিপির স্বাদ এখনও অনন্য।

এই সময় ডিজিটাল ডেস্ক: সকালের ব্রেকফাস্ট হোক বা শেষপাতে মিষ্টিমুখ, জিলিপির (jalebi) সঙ্গে পাল্লা দেওয়া সত্যিই কঠিন। রবিবাসরীয় ব্রেকফাস্ট থেকে রথের মেলায় পেট পুজো, যে কোনও সময়, যে কোনও পাতেই জিলিপির (jalebi) জনপ্রিয়তায় কিন্তু আজও ভাটা পরেনি। আর কেনই বা পরবে! চকোলেট মিষ্টির যুগেও যে গরম জিলিপির স্বাদ এখনও অনন্য।

কথায় আছে জিলিপির (jalebi) প্যাঁচ। সেই প্যাঁচে একবার পড়লে বেরিয়ে আসা কার সাধ্যি! এই যে এখন বুদ্ধি করে প্যাঁচ কষে দেশবাসীকে বিপাকে ফেলে দিয়েছেন এক ‘জালেবি’ স্টার! ৮ থেকে ৮০, ব্রেকফাস্ট টু ডেজার্ট শেষপাতে মিষ্টিসুখে জিলিপি একাই কাফি। ফলে বাঙালিকে আলাদা করে জিলিপি (jalebi) চিনিয়ে দিতে হয় না।


সম্প্রতি আমেরিকান সঙ্গীতশিল্পী-লেখক তথা ডান্সার জ্যাসন ডেরুলো (Jason Derulo) নিজের হাতে বানিয়ে ফেলেছেন ভারতের এই অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ডেসার্ট! এবং সেই রান্না দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। মুগ্ধ হয়েছেন তাঁর ভারতীয় ভক্তরা। ট্যুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জ্যাসন ডেরুলো (Jason Derulo) সুন্দর করে যত্ন নিয়ে তৈরি করে ফেলেছেন পারফেক্ট জিলিপি।

এই ভাইরাল ভিডিয়োটি তাঁর টিকটকের পেজে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দুধ ফোটানো হচ্ছে,আর তার মাঝে তৈরি করছেন ব্যাটার যা তিনি নিজ হাতে করেছেন। পরে জিলিপি ভেজে পরে মিষ্টির রসে মধ্যে ডুবিয়ে রাখছেন তিনি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। আপাতত এই ভিডিয়োটিতে লাইকের সংখ্যা হয়েছে ২৯৮,৪৫২ ও দেখেছেন ২ মিলিয়নেরও বেশি মানুষ। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে জালেবি বেবির গান! এমন করে তিনি রেসিপিটি তৈরি করে করেছেন মনে হবে যেন জিলিপি বানানো তাঁর ডানহাতের কাজ।



Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-30 13:30:15
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:৫ টি রূপ সমস্যা সমাধানে বহুগুণের নিমপাতা৫ টি রূপ সমস্যা সমাধানে বহুগুণের নিমপাতা
Next Post:হেয়ার ড্রাইয়ারের দিন শেষ! – DesheBidesheহেয়ার ড্রাইয়ারের দিন শেষ! - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top