• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covishield not on EU’s ‘Green Pass’; Issue will be resolved soon, says SII । ইউরোপে Covishield-র ‘গ্রিন পাস’ পেতে কেন্দ্রের কাছে সাহায্য চাইল আদর পুনাওয়ালা

Covishield not on EU’s ‘Green Pass’; Issue will be resolved soon, says SII । ইউরোপে Covishield-র ‘গ্রিন পাস’ পেতে কেন্দ্রের কাছে সাহায্য চাইল আদর পুনাওয়ালা

June 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ইউরোপে Covishield-র 'গ্রিন পাস' পেতে কেন্দ্রের কাছে সাহায্য চাইল আদর পুনাওয়ালা

নিজস্ব প্রতিবেদন: ভারতে সিরাম ইনস্টিটিউটের (serum institute) তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ড ইউরোপিয়ান ইউনিয়নে ( european union) অনুমোদিত ভ্যাকসিনের গ্রিন পাস (green pass) পায়নি। যা নিয়ে সমস্যায় পড়েছেন এদেশ থেকে ইউরোপে যাওয়া মানুষজন। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে এর কারণ হল, ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিনের মার্কেটিং অথোরাইজেশন নেই। এবার তাতেই কেন্দ্রের  হস্তক্ষেপ চেয়েছে আদর পুনারওয়ালা।  

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি পাঠিয়েছেন আদর পুনারওয়ালা। যেখানে তিনি বলেছেন, “ভারতের বিশাল জনসংখ্যা রয়েছে। কোভিশিল্ডকে ইউরোপীয় ইউনিয়ন ভ্যাকসিনেশন পাসপোর্টের তালিকায় অন্তর্ভুক্ত না করায়, ইউরোপের দেশগুলিতে যাওয়া শিক্ষার্থী, চাকুরিজীবী ও  ভ্রমণকারীদের সমস্যায় পড়তে হবে।”

সূত্রের খবর, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে এগোবে কেন্দ্র। প্রসঙ্গত, সোমবার  সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনারওয়ালা টুইট করে জানালেন, ইউরোপিয়ান ইউনিয়ন নতুন  ‘vaccine passport’ স্কিম চালু করেছে। যার আওতায় তালিকবদ্ধ নয় AstraZeneca-Oxford-র ভারতে তৈরি Covishield। 

পুনারওয়ালা জানিয়েছেন, তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করবেন। এই অদভুত জটিল নিয়মের কারণে ভারতীয়দের যে অসুবিধা হবে তা খুব শীঘ্রই সমাধান করবেন। 



Zee24Ghanta: Health News
2021-06-29 17:33:57
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়ের সময় মন্ত্রের পাশাপাশি জোর দিন এই শপথ বাক্যেও! অটুট হবে বন্ধনবিয়ের সময় মন্ত্রের পাশাপাশি জোর দিন এই শপথ বাক্যেও! অটুট হবে বন্ধন
Next Post:বিয়ের আগে লিভ টুগেদারের প্ল্যান? এই বিষয়গুলি এড়িয়ে যাবেন না!বিয়ের আগে লিভ টুগেদারের প্ল্যান? এই বিষয়গুলি এড়িয়ে যাবেন না!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top