• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাত্র ১০ মিনিটে নিজেই করে ফেলুন দারুণ সুন্দর পার্টি খোঁপা

মাত্র ১০ মিনিটে নিজেই করে ফেলুন দারুণ সুন্দর পার্টি খোঁপা

June 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মাত্র ১০ মিনিটে নিজেই করে ফেলুন দারুণ সুন্দর পার্টি খোঁপা

আজ ছুটির দিন, সেই সাথে আবার বিয়ের মৌসুমও বটে। নিশ্চয়ই কোথাও না কোথাও দাওয়াত আছে আপনার? হ্যাঁ, চুলের স্টাইল পার্লারে গিয়ে করা যায় বটে, কিন্তু ছুটির দিন গুলোতে পার্লারে থাকে মারাত্মক ভিড়। সেই সাথে অনেকগুলো টাকা খরচের ব্যাপারও আছে বৈকি।

তাহলে উপায়? উপায় হলো নিজেই করে ফেলুন সুন্দর হেয়ার স্টাইল। আজ রইলো মাত্র ১০ মিনিটে দারুণ একটি পার্টি খোঁপা করার কৌশল। এত সহজ এই খোঁপাটি করা যে কোন রকম প্র্যাকটিস ছাড়াই করে ফেলতে পারবেন। চলুন, দেখে নিন ভিডিও।

যেভাবে করবেন-
-চুলের সামনের অংশটা ফুলিয়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকে ফেলুন।
-তারপর দুপাশ থেকে আরও অনেকটা করে চুল নিয়ে ক্লিপ দিয়ে আটকে ফেলুন।
-এরপর চুলগুলো দুভাগ করে নিন আর খুব ঢিলা করে দুটো বেণী করুন।
-এবার এই এলোমেলো বেণী খোঁপার মত করে আটকে দিন।
-ব্যাস, তৈরি হয়ে গেলেও দারুণ পার্টি খোঁপা। এখন চাইলে এই খোঁপায় পাথর বসানো খোঁপার কাঁটা বা ফুল পরে নিন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-29 13:53:39
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Hilsa Benefits: শুধু স্বাদে নয়, বিভিন্ন রোগের দাওয়াই ইলিশ! জানতেন?Hilsa Benefits: শুধু স্বাদে নয়, বিভিন্ন রোগের দাওয়াই ইলিশ! জানতেন?
Next Post:ব্রণ মুক্ত, ফর্সা, নিখুঁত ত্বক পেতে যা প্রতিদিন করবেনব্রণ মুক্ত, ফর্সা, নিখুঁত ত্বক পেতে যা প্রতিদিন করবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top