• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঠোঁটে দীর্ঘক্ষণ লিপস্টিক ধরে রাখার সহজ উপায়

ঠোঁটে দীর্ঘক্ষণ লিপস্টিক ধরে রাখার সহজ উপায়

June 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঠোঁটে দীর্ঘক্ষণ লিপস্টিক ধরে রাখার সহজ উপায়

যারা লিপস্টিক ব্যবহার করেন তারা সকলেই একই সমস্যায় পরেন যা হচ্ছে স্মাজ ফ্রি লিপস্টিক বাদে অন্যান্য সকল লিপস্টিক ঠোঁটে রাখতে চাইলে কিছুক্ষণ পর পর লিপস্টিক দিতে হয়। কারণ ঠোঁটে লিপস্টিক থাকে না, লাগানোর একটু পরই লিপস্টিক উঠে যায়। কথা বলা, চা কফি পান করা, এমনকি পানি পান করলেও লিপস্টিক উঠে যায়। কিন্তু একটু পরপর লিপস্টিক বের করে ঠোঁটে লাগানোর অবস্থা থাকে না। আবার স্মাজ ফ্রি লিপস্টিকগুলোর ঝামেলা হলো ঠোঁট অনেক শুকিয়ে যায়। কি করবেন ভাবছেন? চলুন আজকে জেনে নিন দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিক ধরে রাখার সব চাইতে সহজ একটি উপায়।

1. প্রথমেই ঠোঁটের মরা চামড়া ঠোঁট থেকে তুলে নেয়া উচিত। কারণ মরা চামড়ার ওপর লিপস্টিক লাগালে দেখতে বিশ্রী লাগে ও আরও দ্রুত লিপস্টিক উঠে যায়। পেট্রোলিয়াম জেলি লাগিয়ে পুরনো ব্রাশ দিয়ে আলতো ঘষে মরা চামড়া তুলে নিন।

2. এরপর যদি মেকআপ করেন তবে ঠোঁটের ওপর কনসিলার লাগিয়ে নিন। এতে করে ঠোঁট ময়েসচার ছড়াবে না। যদি কনসিলার না দিতে চান তবে সাধারণ পাউডারেও কাজ চলবে।

3. এরপর লাইনার দিয়ে ঠোঁট একে লিপস্টিক লাগিয়ে নিন। লিপস্টিক লাগানোর পর একটি টিস্যু পেপারে ঠোঁট চেপে বাড়তি লিপস্টিক মুছে নিন।

4. তারপর ঠোঁটের ওপর পাউডার লাগিয়ে নিন মেকআপ ব্রাশ দিয়ে। অথবা একটি টিস্যুপেপার ঠোঁটের ওপর ধরে তার ওপর পাউডার ব্রাশ করে নিতে পারেন।

5. এভাবে পাউডার দিয়ে লিপস্টিক সেট করে নিয়ে আবার আরেক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন ভালো করে।

6. ব্যস, এবারে দেখবেন অনেকটা সময় ধরে লিপস্টিক ঠোঁটে থাকবে। খুব সহজে উঠে যাবে না। অর্থাৎ বারবার লিপস্টিক ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-28 19:30:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মেডিসিনের বাজার ধরেই শেয়ারে লক্ষ্মীলাভ, পিছিয়ে টেকনোলজি সংস্থারামেডিসিনের বাজার ধরেই শেয়ারে লক্ষ্মীলাভ, পিছিয়ে টেকনোলজি সংস্থারা
Next Post:দাঁত ঝকঝকে করতে লেবু ব্যবহারদাঁত ঝকঝকে করতে লেবু ব্যবহার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top