• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আপেল-কমলার খোসায় মুখের কালো দাগ দূর করুন

আপেল-কমলার খোসায় মুখের কালো দাগ দূর করুন

June 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আপেল-কমলার খোসায় মুখের কালো দাগ দূর করুন

মুখকে সুন্দর রাখতে আমারা কত কিছু করি৷ তার সঠিক যত্ন নেওয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া থেকে শুরু করে রূপচর্চা করা সব কিছু করতে আমরা উদ্যত৷ আর যদি আপনার এই সুন্দর মুখে হঠাৎ করে কোনও কালো দাগ দেখা দেয় তাহলে তা দূর করতে মাথা খারাপ হয়ে যায়৷ এই কালো ছোপ ছোপ দাগ যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়,  সৌন্দর্য হানির মুখ্য কারণ হয়। অবশ্য এর জন্য আছে কিছু সহজ উপায় যা মেনে চললে আপনি উপকার পাবেন ও রাহাইও পাবেন। জেনে নিন তার তিনটি সহজ পদ্ধতি।

১. দুই চামচ বেসন,  এক চিমটে হলুদ গুঁড়ো,  এক চামচ চন্দন গুঁড়ো এবং এক চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে,  ঘাড়ে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে,  ঘাড়ে,  গলায় মাখুন৷  দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহেদুই থেকে তিন বার এইভাবে ব্যবহার করুন।

৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ,  ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-28 22:19:03
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চশমা ব্যবহারকারীদের জন্য দারুণ ৮ টি মেকআপ টিপসচশমা ব্যবহারকারীদের জন্য দারুণ ৮ টি মেকআপ টিপস
Next Post:ঝলমলে সুন্দর চুলের জন্য শ্যাম্পু করার ৭ ধাপঝলমলে সুন্দর চুলের জন্য শ্যাম্পু করার ৭ ধাপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top