• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / প্রেমিকার প্রতারণার শিকার হয়ে বিশেষজ্ঞের দ্বারস্থ যুবক! শোনালেন নিজের কাহিনি

প্রেমিকার প্রতারণার শিকার হয়ে বিশেষজ্ঞের দ্বারস্থ যুবক! শোনালেন নিজের কাহিনি

June 28, 2021 Category: লাইফস্টাইল
প্রেমিকার প্রতারণার শিকার হয়ে বিশেষজ্ঞের দ্বারস্থ যুবক! শোনালেন নিজের কাহিনি

হাইলাইটস

  • সমস্ত কিছু সেক্স দিয়েই সম্ভব হয় না,
  • কারণ সেটি সহজেই ভুলিয়ে দেওয়া যায়।
  • আমি দামী উপহার ও লাক্সারি গাড়ির পিছনে দৌঁড়তে শুরু করি

এই সময় জীবনযাপন ডেস্ক: প্রেমিকার অত্যধিক উচ্চাকাঙ্খায় বিরক্ত, চিন্তিত যুবককে অবশেষে সম্পর্ক বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হল। সে জানায়, তাঁর প্রেমিকা সব সময় টাকার পিছনে দৌঁড়তে থাকে, কিন্তু সে একজন অতি সাধারণ ব্যক্তি। অতএব প্রয়োজনীয়তা পূরণ না-হওয়ায় প্রেমিকা তাঁকে প্রতাড়িত করতে শুরু করে।

কনস্ট্রাকশনের কাজ করে ওই যুবক। সে জানায়, ‘ভালো অর্থ উপার্জনের জন্য আমি দিন-রাত এক করে পরিশ্রম করি। কিন্তু আমার প্রেমিকার জন্য এটি যথেষ্ট নয়। আমি ওকে বিয়ে করতে চাই। তবে আমার মনে হয় না, আমি এত উপার্জন করতে পারব, যা তাঁকে খুশি রাখবে।’

যুবক আরও জানায় যে, তাঁর প্রেমিকা একজন বিউটিশিয়ান এবং খুবই সুন্দর। যে কেউ তাঁর প্রেমিকার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ‘আমরা তিন বছর ধরে এক সঙ্গে আছি। তবে আমাদের সম্পর্কের ৬ মাস পরই জানতে পারি যে, অন্য কারও সঙ্গে অ্যাফেয়ার আছে তাঁর। এক সহকর্মী আমাকে এ বিষয় জানায়।’

এই সত্য জানার পর নিজের প্রেমিকার সঙ্গেও কথা বলেন ওই যুবক। তিনি জানান, ‘আমি যখন নিজের প্রেমিকাকে এ বিষয় জিগ্যেস করি, তখন সে বলে যে তাঁদের সম্পর্ক এত লম্বা টিকবে তা তাঁর জানা ছিল না। তবে যাঁর সঙ্গে তাঁর অ্যাফেয়ার ছিল, সে দীর্ঘ সম্পর্কের কথা বলত। কিন্তু সে সময় আমি নিজের প্রেমিকাকে এ কথা বুঝিয়ে ক্ষমা করে দিই যে, আমি তাঁর সঙ্গে থাকতে চাই।’

এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অধিক পরিশ্রম করেছিল ওই যুবক। কিন্তু একদিন তাঁর সমস্ত আশা-আকাঙ্খা ভেঙে গুড়িয়ে যায়। ওই যুবক জানান, ‘আমি ওকে বেস্ট দেওয়ার চেষ্টা করতাম। তাঁকে সবচেয়ে ভালো বার ও রেস্তোরাঁয় নিয়ে যেতাম। তবে আমার মনে হত যে তাঁর জন্য শুধু এটাই যথেষ্ট নয়। কয়েকদিন আগে আমি তাঁর আলমারির পিছনে অনেকগুলি ডিজাইনার হ্যান্ডব্যাগ, জুতো ও গয়না দেখি।’

সম্পর্ক বিশেষজ্ঞকে ওই যুবক জানায়, ‘আমরা এক সঙ্গে থাকি না, তবে একে-অপরের বাড়িতে আমাদের যাতায়াত আছে। আমি নিজের একটি জ্যাকেট তাঁর বাড়িতে ভুলে এসেছিলাম। তাঁর রুমে গিয়ে আমি সেটাই খুঁজছিলাম। তখনই আলমারির পিছনে আমার দৃষ্টি যায়। আলমারির পিছনে রাখা ওই জিনিসগুলির মধ্যে থেকে আমি একটি ছোট পার্স বার করি। এই পার্সের মধ্যে একটি নোট ছিল। তাতে লেখা ছিল, ‘সবচেয়ে হট মেয়েটির জন্য হট ব্যাগ’। এ ছাড়া তার ওপর কিস-এর ইমোজিও বানানো ছিল।’

এই নোটটি পড়েই তার পৃথিবী উল্টে যায়। সেই যুবক আরও জানায়, ‘আমি এই নোট পড়ছিলাম, তখনই আমার প্রেমিকা সেখানে এসে পড়ে এবং আমাকে সেই নোট পড়তে দেখে নেয়। কিছু ক্ষণ চুপ থাকার পর সে নিজেই সমস্ত কিছু স্বীকার করে নেয়। তার পর আমার প্রেমিকা যা বলে, তা শুনে আমি চমকে যাই।’

আমার প্রেমিকা বলে, ‘সমস্ত কিছু সেক্স দিয়েই সম্ভব হয় না, কারণ সেটি সহজেই ভুলিয়ে দেওয়া যায়। আমি দামী উপহার ও লাক্সারি গাড়ির পিছনে দৌঁড়তে শুরু করি।’ এর পর বিশেষজ্ঞের কাছে যুবক প্রশ্ন করে, ‘আমি নিজের প্রেমিকার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন কী ভাবে দেখতে পারি। আমি তাঁকে শুধু একটি ছোট গাড়িতে ঘোরানোর ক্ষমতা রাখি।’

যুবকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশেষজ্ঞ বলেন যে, ‘চোখধাঁধানো লাইফস্টাইল আসল ভালোবাসার বিকল্প হয় না। তোমার গার্লফ্রেন্ড নিঃশর্ত ভাবে তোমাকে ভালোবাসতে না-পারলে, সে যত খুশি অর্থ লাভ করুক না-কেন, তা সবসময় তাঁর কমই মনে হবে।’

ওই বিশেষজ্ঞ আরও জানান যে, ‘টাকার চাহিদা ছাড়াও, এ-ও হতে পারে যে সে তোমার সঙ্গে সম্পর্কে খুশি নেই। তোমার প্রেমিকাকে বুঝতে হবে যে, সমস্ত কিছু এক সঙ্গে পাওয়া যায় না। তোমরা একসঙ্গে বসে এ বিষয় কথা বল। এর পরেও যদি তোমার প্রেমিকার অভ্যাস না-পাল্টায়, তা হলে তাঁর সঙ্গে সম্পর্ক এগিয়ে না-নিয়ে যাওয়ার বিষয় চিন্তাভাবনা করতে পার।’

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-28 20:35:57
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে সুখী হবে যৌন জীবনও, জানুন কী বলছে সমীক্ষা!সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে সুখী হবে যৌন জীবনও, জানুন কী বলছে সমীক্ষা!
Next Post:চুলকানি দূর করার ৬টি কার্যকরী ঘরোয়া উপায়চুলকানি দূর করার ৬টি কার্যকরী ঘরোয়া উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top