• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / করোনাকালে ইমিউনিটি বাড়াবে পুষ্টিতে ভরা স্যালাড! দেখে নিন রেসিপি…

করোনাকালে ইমিউনিটি বাড়াবে পুষ্টিতে ভরা স্যালাড! দেখে নিন রেসিপি…

June 28, 2021 Category: লাইফস্টাইল
করোনাকালে ইমিউনিটি বাড়াবে পুষ্টিতে ভরা স্যালাড! দেখে নিন রেসিপি...

হাইলাইটস

  • স্যালাড (salad) শুনেই অনেকে নাক কুঁচকে দূরে সরে যান।
  • আর অনুষ্ঠানবাড়িতে স্যালাড (salad) হলে তো কথাই নেই।
  • ওইটা টপকে আপনি সোজা চলে যাবেন পরের মেনুতে। কেউ ভাবেন স্যালাড (salad) খেয়ে পেট ভরিয়ে কী লাভ?

এই সময় ডিজিটাল ডেস্ক: স্যালাড (salad) শুনেই অনেকে নাক কুঁচকে দূরে সরে যান। আর অনুষ্ঠানবাড়িতে স্যালাড (salad) হলে তো কথাই নেই। ওইটা টপকে আপনি সোজা চলে যাবেন পরের মেনুতে। কেউ ভাবেন স্যালাড (salad) খেয়ে পেট ভরিয়ে কী লাভ? আবার কেউ ভাবেন স্যালাড (salad)মানেই তো এক গাদা শাক সবজির পাহাড়।

কোভিড-১৯ মহামারি (Covid-19 pandemic) থেকে বাঁচতে আমরা সবাই মাস্ক ব্যবহার করছি। সাবান দিয়ে হাত ধুচ্ছি বারবার। এভাবে শুধু বাইরে থেকে করোনার (Covid-19) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেই চলবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে শরীরের ভেতর থেকেও। তাই রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য ব্রকলি ও মাশরুমের স্যালাড (Broccoli and mushroom salad) খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই খাবারটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডি, ক্যালসিয়াম এবং ফাইবার আছে।

স্যালাড (Broccoli and mushroom salad) বানানোর প্রক্রিয়া
উপকরণ
ব্রকলি: এক কাপ
মাশরুম: এক কাপ
জলপাইয়ের তেল: দুই চা-চামচ
ওরেগানো পাউডার: স্বাদমতো

করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ খান এই স্যালাড

যেভাবে বানাবেন
স্টেপ ১
মাশরুমগুলো জলপাইয়ের তেলে সামান্য ভেজে নিতে হবে। ভাজা শেষে সেগুলো একটা বাটিতে তুলে নিন।

স্টেপ ২
ছোট ছোট করে কাটা কাঁচা ব্রকলিগুলো মাশরুমের বাটিতে ফেলে ভালো করে নেড়ে ফেলতে হবে। স্বাদ বাড়াতে সামান্য ওরেগানো পাউডার দেওয়া যেতে পারে।

এই স্যালাড যে কোনও সময় খাওয়া যায়। দুপুরের খাবারের সঙ্গে খেতে পারেবন। চাইলে বিকালের জলখাবারেও খাওয়া যেতে পারে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-28 14:52:04
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঘরবন্দি শেষে ট্যাটু করাতে চাইলে এই পরামর্শগুলি মেনে চলুনঘরবন্দি শেষে ট্যাটু করাতে চাইলে এই পরামর্শগুলি মেনে চলুন
Next Post:বর্ষায় বাড়ে ছুলির সমস্যা,খেয়াল রাখুন, রইল ঘরোয়া টোটকাবর্ষায় বাড়ে ছুলির সমস্যা,খেয়াল রাখুন, রইল ঘরোয়া টোটকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top