• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Delta Plus Variant কি মূলত ফুসফুসের ক্ষতি করবে? কী বলছে সরকারি প্যানেল

Delta Plus Variant কি মূলত ফুসফুসের ক্ষতি করবে? কী বলছে সরকারি প্যানেল

June 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Delta Plus Variant কি মূলত ফুসফুসের ক্ষতি করবে? কী বলছে সরকারি প্যানেল

নিজস্ব প্রতিবেদন: কোভিড -১৯ এর ডেল্টা প্লাস অন্যান্য স্ট্রেনের তুলনায় ফুসফুসের কোষে বাসা বাঁধার প্রবণতা বেশি রয়েছে। তবে এর অর্থ এই নয় যে এটি মারাত্মক রোগের সৃষ্টি করবে বা আরও সংক্রামিত হবে। এমনটাই জানালেন করোনভাইরাসের ওয়ার্কিং গ্রুপ এনটিএজিআইয়ের প্রধান ডাঃ এন কে অরোরা।  

১১ জুন প্রথম এই Delta Plus ভেরিয়েন্টের খোঁজ মেলে। এখন বর্তমানে Delta Plus নিয়েই কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। ১২ রাজ্য থেকে ৫১ জনের শরীরে মিলেছে Delta Plus। যার মধ্যে ২১ জন আক্রান্তই মহারাষ্ট্রের।

আরও পড়ুন: পুজোর আগে আসবে না থার্ড ওয়েভ, এখনও হাতে ৬-৮ মাস, জানাল ICMR

Dr NK Arora বলেন, “ডেল্টা প্লাস ফুসফুসের Mucosal আস্তরণের মধ্যে বাসা বাঁধছে, অন্য স্ট্রেনের  তুলনায় এই প্রবণতা Delta Plus-র বেশি। তবে এটি কতটা ক্ষতি করবে মানুষের শরীরে তা এখনও পরিষ্কার নয়। বিরাটাকারে সংক্রামক কিনা  তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না”। 

তাঁর কথায়, “আক্রান্তদের মধ্যে যাঁরা ভ্যাকসিনের একটি বা দুটি ডোজ নিয়ে ফেলেছেন তাঁদের শরীরে Delta Plus-র প্রকোপ বেশি নয়। এমনকি বেশ কিছুজনের শরীরে উপসর্গ দেখা দেয়নি। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পর করোনা হলেও তা তেমন মারাত্মক আকার না নেওয়ার প্রমাণ মিলছে।  এই মুহূর্তে আমাদের খুব কাছ থেকে লক্ষ্য রাখার প্রয়োজন, যে কতটা দ্রুত সংক্রমণ ঘটছে!” 

আরও পড়ুন: ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও Delta Plus-এ আক্রান্ত মহিলা

তাহলে কি Delta Plus-র হাত ধরেই দেশে থার্ড ওয়েভ ঢুকবে? এই প্রশ্নে আরোরা বলেন, “এখনই চূড়ান্তভাবে বলা মুশকিল। করোনার যে একের পর এক ঢেউ আসছে, তা নতুন ভেরিয়েন্টের জন্য। করোনা নিজেকে মিউটেশন করে যেদিকে চালনা করবে, তারই প্রতিফলন ঘটবে। এই সামান্য কটা তথ্যের ভিত্তিতে বলা যায় না যে  Delta Plus হয়ে উঠবে থার্ড ওয়েভের কারণ”। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-28 08:45:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পুজোর আগে আসবে না থার্ড ওয়েভ, এখনও হাতে ৬-৮ মাস, জানাল ICMRGovt’s expert panel chief NK Arora on ICMR study । পুজোর আগে আসবে না থার্ড ওয়েভ, এখনও হাতে ৬-৮ মাস, জানাল ICMR
Next Post:অন্যান্য প্রজাতির কোভিডের তুলনায় ফুসফুসের কোষের সঙ্গে Delta Plus-এর সংযোগ আরও বেশি!অন্যান্য প্রজাতির কোভিডের তুলনায় ফুসফুসের কোষের সঙ্গে Delta Plus-এর সংযোগ আরও বেশি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top