• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ডায়বেটিক রোগীদের আমে না? বাজারে এল 'সুগার ফ্রি' আম

ডায়বেটিক রোগীদের আমে না? বাজারে এল 'সুগার ফ্রি' আম

June 27, 2021 Category: লাইফস্টাইল
ডায়বেটিক রোগীদের আমে না? বাজারে এল 'সুগার ফ্রি' আম

হাইলাইটস

  • ক্যালোরিতে ভরপুর, পুষ্টিতে ঠাসা আম (mango) খেলে সুগার বাড়তে পারে কিনা (mango diet plan) এই নিয়ে তর্ক বহুদিনের।
  • তাই যারা ডায়াবিটিসে (control blood sugar) ভুগছেন তাঁরা কষ্ট করেই এই গ্রীষ্মে আমের থেকে চোখ ফিরিয়ে রাখেন।

এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যালোরিতে ভরপুর, পুষ্টিতে ঠাসা আম (mango) খেলে সুগার বাড়তে পারে কিনা (mango diet plan) এই নিয়ে তর্ক বহুদিনের। তাই যারা ডায়াবিটিসে (control blood sugar) ভুগছেন তাঁরা কষ্ট করেই এই গ্রীষ্মে আমের থেকে চোখ ফিরিয়ে রাখেন। সকলের ধারণা, আম খেলেই বুঝি চড়চড়িয়ে সুগার (blood sugar) বাড়ে। এইবার আপনার মতো আমপ্রেমী ডায়াবিটিসের রোগীদের জন্যই এসে গিয়েছে ‘সুগার ফ্রি’ আম (Sugar-free mangoes)!

তবে ভারতের বাজারে নয়, পাকিস্তানের মার্কেটে এই আম (mango) বিক্রি হচ্ছে। এই সব আমের নাম সোনারো, গ্লেন ও কেট। পাকিস্তানের গবেষক এমএইচ পানওয়ারের নাতি গুলাম সারওয়ার ফলিয়েছেন এই আম (mango) । আমের তিন প্রজাতি পাঁচ বছরের নিরলস গবেষণার পর এই আম তৈরি করেছেন। এর মধ্যে কেটের শর্করার পরিমাণ সর্বোচ্চ ৪.৭ শতাংশ। বাকি সোনারো ও গ্লেনের মধ্যে শর্করার পরিমাণ ৫.৬ শতাংশ ও ৬ শতাংশ। আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ প্রযুক্তির মাধ্যমে আমের মিষ্টির পরিমাণের উপর নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তান সরকার কলা ও আমের উপর গবেষণা চালু রেখেছে।

Mango Diet Plan: হিমসাগর-ল্যাংড়ায় ভরা বাজার, রোজ আম খেলে সুগার বেড়ে যাবে না তো?

গবেষণায় বিপুল সাফল্যের পর এবার বাজারে বিক্রি করার অপেক্ষা মাত্র। প্রতি এক কিলো ১৫০ টাকায় বিক্রি করার পরিকল্পনা করেছেন তিনি। পাকিস্তানে সদ্য শেষ হয়েছে সিন্ধ্রি ও চৌসা আমের মরশুম। এই সুগার ফ্রি আম পাওয়া যাবে অগস্টের শেষ পর্যন্ত।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-27 17:03:10
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:করোনার আলফা,ডেল্টা,বিটা,গামা ভেরিয়েন্ট দমনে সিদ্ধহস্ত Covishield, CovaxinCentre । করোনার আলফা,ডেল্টা,বিটা,গামা ভেরিয়েন্ট দমনে সিদ্ধহস্ত Covishield, Covaxin
Next Post:ত্বকের যত্নে কমলালেবুর ব্যবহার – DesheBidesheত্বকের যত্নে কমলালেবুর ব্যবহার - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top