• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / COVID-কালে নতুন চিন্তা, সতর্ক থাকতে জানুন Delta Plus সম্পর্কে সব তথ্য!

COVID-কালে নতুন চিন্তা, সতর্ক থাকতে জানুন Delta Plus সম্পর্কে সব তথ্য!

June 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
COVID-কালে নতুন চিন্তা, সতর্ক থাকতে জানুন Delta Plus সম্পর্কে সব তথ্য!

হাইলাইটস

  • বিশ্বের প্রায় 80টি দেশে খোঁজ মিলেছে এই ডেল্টা প্রজাতির করোনাভাইরাসের।
  • WHO প্রধান সম্প্রতি জানিয়েছেন, যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের শরীরেই বেশি করে থাবা বসাচ্ছে করোনার এই ভ্যারিয়্যান্ট।
  • ডেল্টা প্রজাতির তুলনায় ডেল্টা প্লাস প্রজাতিটি আরও বেশি সংক্রমক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Delta Plus FAQ: আশঙ্কা সত্যি করেই ছড়িয়েছে ডেল্টা স্ট্রেনে সংক্রমণ। সম্প্রতি এদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের নতুন মিউট্যান্টের চোখ রাঙানি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামীদিনে এই ডেল্টা প্লাস ভাইরাসই ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।

ইতিমধ্যে এই ডেল্টা প্লাস প্রজাতিকে ‘উদ্বেগের কারণ’ হিসেবে আখ্যা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একটি নির্দেশিকায় রাজ্যগুলিকে এই ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যগুলিকে দেওয়া পরামর্শে মূলত তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তাতে বিভিন্ন জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা ও পরীক্ষার সংখ্যা বাড়ানো, আক্রান্তদের গতিবিধি নজরে রাখা ও যে সকল এলাকায় এই ভাইরাসের উপদ্রব বেশি হচ্ছে, সেখানে টিকাকরণের প্রক্রিয়া আরও জোরদার করতে বলা হয়েছে। নতুন এই প্রজাতি নিয়ে যাতে আরও গবেষণার স্বার্থে, আক্রান্তদের স্যাম্পেল INSACOG ল্যাবরেটরিগুলোতে খুব দ্রুত পাঠানোর কথাও বলা হয়েছে এই নির্দেশিকায়। করোনাভাইরাস (Coronavirus) নিয়ে বিশদে গবেষণার জন্য এই ল্যাবরেটরি তৈরি করা হয়েছে।

ইতিমধ্যেই এই নতুন প্রজাতির ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভাইরাসটি খুব অল্প সময়ের মধ্যে বহু সংখ্যক মানুষকে আক্রান্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ইতিমধ্যেই মহারাষ্ট্রের 22টি ডেল্টা কেসের মধ্যে 16টিই ধরা পড়েছে রত্নাগিরি ও জলগাও এলাকায়। এছাড়াও কেরালা ও মধ্যপ্রদেশেও বেশ কিছু ডেল্টা প্রজাতির ভাইরাসের সন্ধান মিলেছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

রাজ্যে আক্রান্তদের ৭০ শতাংশের দেহেই Delta-র থাবা, জানালেন স্বাস্থ্য অধিকর্তা
বিশ্বের প্রায় 80টি দেশে খোঁজ মিলেছে এই ডেল্টা প্রজাতির করোনাভাইরাসের। কিন্তু, ডেল্টা প্রজাতির তুলনায় ডেল্টা প্লাস প্রজাতিটি আরও বেশি সংক্রমক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ভারত ছাড়াও আরও 9টি দেশে এই ভাইরাসের সন্ধান মিলেছে। যার মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন ও রাশিয়া।

২০ হাজার বছর আগেও থাবা বসিয়েছিল করোনাভাইরাস! কীভাবে মিলেছিল রেহাই?
ডেল্টা প্লাস প্রজাতির উপর করোনা ভ্যাকসিন (Corona Vaccine) কতটা কার্যকরী হবে সেই নিয়ে এখনও চলছে বিস্তর জল্পনা। এই প্রজাতির উপর ভ্যাকসিন কতটা কার্যকারী ভূমিকা নেবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিজ্ঞানীরা। তবে Food and Drug Administration-এর প্রাক্তন প্রধান ড. স্কট গটলিয়েব জানিয়েছেন, এই প্রজাতির উপরেও ভ্যাকসিন কার্যকারী ভূমিকা পালন করবে।

এখনও টিকা নেননি? করোনার ডেল্টায় সংক্রমিত হতে পারেন
কিন্তু, অন্যদিকে বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসটি ভ্যাকসিনের কার্যকারিতাকে উপেক্ষা করে মানবদেহে থাবা বসাতে সক্ষম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট ভাইরোলজিস্ট শাহিদ জামিল জানিয়েছেন, এই ভাইরাস শরীরের ইমিউনিটি ও ভ্যাকসিন-সহ আগে আক্রান্ত হওয়া ব্যক্তিদের শরীরের ইমিউনিটিকেও ধাক্কা দিতে পারে।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-26 14:29:01
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতিবছর টিকার বুস্টার ডোজ প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থাউচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতিবছর টিকার বুস্টার ডোজ প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Next Post:দ্বিতীয় তরঙ্গের মতো তীব্র নয় কোভিডের তৃতীয় ঢেউ, জানাল ICMR সমীক্ষাদ্বিতীয় তরঙ্গের মতো তীব্র নয় কোভিডের তৃতীয় ঢেউ, জানাল ICMR সমীক্ষা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top