• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুল পড়া বন্ধ করতে সপ্তাহে তিনদিন রাতে করুন ছোট্ট এই রূপচর্চা

চুল পড়া বন্ধ করতে সপ্তাহে তিনদিন রাতে করুন ছোট্ট এই রূপচর্চা

June 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
চুল পড়া বন্ধ করতে সপ্তাহে তিনদিন রাতে করুন ছোট্ট এই রূপচর্চা

চুলের ঘনত্বের উপর নির্ভর করে দিনে ৫০ থেকে ১০০ টি চুল পড়াকে স্বাভাবিক হিসাবেই ধরা হয়। কিন্তু এর বেশী পড়লেই বুঝবেন যে বিপদ আসন্ন। চুল পড়ছে খুব আজকাল? চিরুনি আর বিছানায় ঝরে পড়া চুলের ছড়াছড়ি? না, পার্লারের দামী ট্রিটমেন্ট নয়। নিজের ঘরে বসে ছোট্ট একটি কাজ করলেই আপনি বন্ধ করতে পারবেন চুল পড়া। সাথে চুল হয়ে উঠবে ঘন, কেননা নতুন চুল গজাবে। যাদের কুচকুচে কালো চুলের শখ, তাদের মনের আশাটাও পূরণ হবে।

কিন্তু করবেনটা কী? আসুন, জেনে নেই।

চুল পড়া রোধ করার জন্য আপনাকে তৈরি করে নিতে হবে একটি বিশেষ তেল। এই তেল তৈরির জন্য এক কাপ খাঁটি নারকেল তেল নিন। আর সাথে নিন ৩ থেকে ৪ টি রক্তলাল জবাফুল। এবার এই জবা ফুল তেলের মাঝে দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিন। তেল আগুনের মত গরম হয়ে গেলে এই তেল ঠাণ্ডা হতে দিন। একদম ঠাণ্ডা করে একটি কাঁচের শিশিতে ভোরে রাখুন।

সপ্তাহে ৩ দিন রাতের বেলা এই তেল ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন, তেল ব্যবহার করার আগে চুল এবং বিশেষ করে মাথার ত্বক যেন পরিষ্কার থাকে। আঙুল দিয়ে ম্যাসাজ করে করে তেল লাগাবেন চুলের গোঁড়ায়। খুব যত্ন করে, ধীরে ধীরে। এই ম্যাসাজে চুলের গোঁড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। এবং জবা ফুলের পুষ্টি টুকুন চুল ভালোভাবে গ্রহণ করতে পারবে। তেল লাগানো হলে চুল ভালো করে আঁচড়ে নেবেন। এবং ঘুমিয়ে যাবেন। মাথায় যেন কোনরকম তাপ না লাগে সেটা লক্ষ্য করবেন। সকালে ঠাণ্ডা পানি দিয়ে চুল শ্যাম্পু করে শুকিয়ে নেবেন।

জবা ফুলের তেল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে নিশ্চিত। এক মাস ব্যবহারেই ফল পাবেন। তবে এই সময়ের মাঝে চুলে কোন রকম আয়রন বা কেমিকেল ব্যবহার করবেন না।

এছাড়াও মনে রাখুন- 
চুলের যত্নে প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন।
চুল সবসময় পরিষ্কার ও শুকনো রাখবেন।
চুলের গোঁড়ায় ঘাম জমতে দেবেন না। ভেজা চুলে বেশিক্ষণ থাকবেন না বা ঘুমাবেন না।
তেল কখনো এক রাতের বেশী মাথায় রাখবেন না।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-25 19:08:16
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অলিভ ওয়েল চুলের জন্য কতটা উপকারী?অলিভ ওয়েল চুলের জন্য কতটা উপকারী?
Next Post:বডিস্প্রের সুগন্ধিকে দীর্ঘক্ষণ স্থায়ী করার কিছু টিপসবডিস্প্রের সুগন্ধিকে দীর্ঘক্ষণ স্থায়ী করার কিছু টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top