• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নারীর সৌন্দর্যের শুরু বিউটি স্লিপে

নারীর সৌন্দর্যের শুরু বিউটি স্লিপে

June 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
নারীর সৌন্দর্যের শুরু বিউটি স্লিপে

ঘুম ভালো না হলে তার প্রভাব যে চোখে-মুখে পড়ে, সেকথা আমরা জানি৷ ঘুম শরীরের হরমনে প্রভাব ফেলে, শরীরের ফ্যাট ক্ষয় করে এবং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মন-মেজাজ ভালো রাখতে সাহায্য করে৷ রাতে যে নারী ভালো ঘুমায় সকালে তাকে দেখতে সুন্দর এবং তরতাজা লাগে৷ শুধু তাই নয়, সারাদিনই সে ফিট থাকে৷

স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউট সুইডেনের মেয়েদের মধ্যে ঘুমের প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল৷ জরিপে অংশগ্রহনকারীদের মধ্যে থেকে কয়েকজন মেয়েকে ৮ ঘণ্টা এবং অন্যদের মাত্র ৫ ঘণ্টা ঘুমাতে দেয়া হয়৷ তারপর সকালবেলার তোলা হয় তাদের সকলের ছবি৷ বিচারকদের মতে, ৫ ঘণ্টা নয়, পুরো ৮ ঘণ্টা ঘুমানোর পরে তোলা ছবিতে মেয়েদের দেখতে অনেক সুন্দর, সজীব এবং ফিট লেগেছে৷ অর্থাৎ ‘বিউটি স্লিপ’ যে শুধু কথার কথা নয়, তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে৷

যে নারীর প্রায় প্রতি রাতে ৭ ঘণ্টার কম ঘুম হয়, তার ‘ডায়বেটিস টাইপ টু’ হওয়ার ঝুঁকি আছে। এতথ্য ডেনমার্কের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে৷ গভীর ঘুমের সময় শরীরের রক্তনালী প্রশস্ত হয় এবং তখন ভালোভাবে পুষ্টি চলাচল করতে পারে৷ ফলে ত্বক হয় মসৃণ আর সজীব৷

যাদের যথেষ্ট ঘুম হয়, তাদের স্বাভাবিকভাবেই মন-মেজাজ ভালো থাকে৷ তারা স্বাভাবিকভাবেই বেশি হাসে এবং তাদের চেহারা দেখেও সহানুভূতিশীল মনে হয়৷ যারা কম হাসে বা মুখ বিষণ্ণ করে রাখে তাদের চেয়ে হাসিখুশি মানুষকে যে দেখতে সুন্দর, এমনকি দেখলে তাদের বয়সও কম বলে মনে হয় সেকথা আর বলার অপেক্ষা রাখে না!

‘ক্রিমের পরিবর্তে গাজর, মাস্কের বদলে আম’। অর্থাৎ সুন্দর হতে চাওয়া মানে এই নয় যে, সবসময় দামি কসমেটিক ব্যবহার করতে হবে৷ বরং তার বদলে ভিটামিন যুক্ত খাবার খাওয়াই শ্রেয়৷ বেশ কিছু সমীক্ষার ফলাফলে দেখা গেছে, যারা কম ফল-সবজি খায়, তাদের তুলনায় যারা বেশি সবজি এবং ফল খায়, তাদের মুখে কম বলিরেখা পড়েছে৷ কাজেই ত্বকের ওপরে ক্রিম বা মাস্ক মাখার চেয়ে গাজর বা আমের মতো ফল খেলেই উপকার বেশি পাওয়া যায়৷

স্বাস্থ্যকর খাবার খেলে ত্বক হয় টানটান, চুল ও নখ হয় সুন্দর এবং আকর্ষণীয়৷ বয়সকে জয় করতে নিয়মিত রঙিন সবজি, অর্থাৎ গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, ব্রকলি ইত্যাদি খেতে হবে৷ সুন্দর ত্বকের জন্য প্রয়োজন মাছ এবং সবুজ শাক-পাতা বা স্যালাডও৷ ধূমপান, মদ্যপান এবং অতিরিক্ত সূর্যের আলো থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন৷ প্রয়োজন প্রতিদিন ২ লিটার পানি পান করা প্রচুর ভিটামিন সি খাওয়া, যেমন লেবু বা কমলা জাতীয় ফল৷

সপ্তাহে তিন থেকে চারদিন, যে কোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলা খুবই জরুরি৷ ব্যায়াম শরীরকে ঝরঝরে ও সজীব রাখে এবং স্ট্রেস ভুলিয়ে দিতে বড় ভূমিকা পালন করে৷ দৈনন্দিন কাজের চাপের পর যে করেই হোক কিছুটা সময় নিজের জন্য ব্যয় করা তাই খুবই দরকার৷ তাছাড়া ঘরের নানা কাজও এক ধরণের ব্যায়াম আর এই ব্যায়ামের মাধ্যমে নিজের বাড়িও পরিষ্কার থাকবে, শরীর ও মন দুটোই থাকবে সুন্দর৷

শুধু বিউটি স্লিপ নয়, চাই বিউটি স্ন্যাকসও৷ লাঞ্চ ব্রেক-এ সাদা দই-এর সাথে বিভিন্ন ফল মিশিয়ে খেলে পাওয়া যায় দিনের প্রয়োজনীয় ক্যালসিয়াম, ভিটামিন সি,ই ইত্যাদি৷ যা আপনাকে অসংখ্য নারীর মাঝে করে তুলবে উজ্জ্বল আর আকর্ষণীয়৷

সুন্দর ফিগার, মসৃন ত্বক আর শক্তিশালী ব্যক্তিত্ব যে কোনো মেয়েকে করে তোলে সুন্দর ও আকর্ষণীয়৷ তার সঙ্গে সামান্য মেকআপ আর মিষ্টি একটু হাসি থাকলে যে কেউই হতে পারে অনন্যা৷

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-24 17:46:13
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পা জোড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে ছোট্ট কিছু কাজপা জোড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে ছোট্ট কিছু কাজ
Next Post:সাতটি ভুল রূপচর্চায় ত্বকের সর্বনাশসাতটি ভুল রূপচর্চায় ত্বকের সর্বনাশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top