• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / চিনির বাড়বাড়ন্তই ডেকে আনে নানা অসুখ, এবার থেকে বন্ধুত্ব হোক ব্রাউন সুগারের সঙ্গে!

চিনির বাড়বাড়ন্তই ডেকে আনে নানা অসুখ, এবার থেকে বন্ধুত্ব হোক ব্রাউন সুগারের সঙ্গে!

June 24, 2021 Category: লাইফস্টাইল
চিনির বাড়বাড়ন্তই ডেকে আনে নানা অসুখ, এবার থেকে বন্ধুত্ব হোক ব্রাউন সুগারের সঙ্গে!

হাইলাইটস

  • শরীর সুস্থ রাখতে এবং ফিট থাকতে প্রথমেই ভাত, মিষ্টি, আলু…খাদ্যতালিকা থেকে এই তিন খাবার ছেঁটে ফেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
  • আর ভাত যদি খেতেই হয় তাহলে ব্রাউন রাইস খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই সময় ডিজিটাল ডেস্ক: শরীর সুস্থ রাখতে এবং ফিট থাকতে প্রথমেই ভাত, মিষ্টি, আলু…খাদ্যতালিকা থেকে এই তিন খাবার ছেঁটে ফেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর ভাত যদি খেতেই হয় তাহলে ব্রাউন রাইস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মতো ডায়েট করলে ব্রাউন ব্রেড আর ব্রাউন সুগারও (brown sugar) খাওয়ার কথা বলা হয়। বলা হয় ব্রাউন ব্রেডে ফাইবার বেশি থাকে। আর যাঁরা ডায়াবেটিক তাঁরাও খেতে পারেন এই ব্রাউন সুগার। কিন্তু এই ব্রাউন সুগার (brown sugar) আসলে কী? চিনির সঙ্গে এর ফারাকই বা কতখানি?

ডায়াটেশিয়ানদের মতে, চিনি এবং ব্রাউন সুগারে বিশেষ কোনও ফারাক নেই। ক্যালোরি দুটোতেই আছে। তবে স্বাদ, রং এবং প্রস্তুতিতে যেটুকু পার্থক্য রয়েছে। আসলে ব্রাউন সুগার হল, সাদা চিনিরই অংশ। গুড় থেকেই তৈরি হয় এই চিনি। তবে বেশি রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই চিনি তৈরি করা হয় না। যার ফলে এই চিনি একটু অপরিশোধিত থাকে এবং যা শরীরের পক্ষে ততটাও ক্ষতিকারক নয়।

কীভাবে বানানো হয় এই ব্রাউন সুগার (brown sugar)

আখ গাছ থেকে চিনি তৈরি হয়ে গেলে গুড় আলাদা করে সরিয়ে ফেলা হয়। এবার সেই গুড় থেকে অপসারণ পদ্ধতির মাধ্যমেই তৈরি করা হয় ব্রাউন সুগার। অপরিশোধিত চিনি হল ব্রাউন সুগার। এর মধ্যে সালফার একদমই থাকে না। তবে ব্রাউন সুগার গুঁড়ো যা পাওয়া যায় তা কিন্তু সাদা চিনি গুঁড়ো করেই তৈরি করা হয়। আর তার সঙ্গে মেশানো হয় আখের গুড়। সাদা চিনিতে যে সালফার থাকে তা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।

ডায়াবিটিস হলে ভাত বাদ? কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন…

ব্রাউন সুগারের (brown sugar) উপকারিতা

সাদা চিনি ও ব্রাউন সুগারের স্বাদেও কিছুটা ফারাক থাকে। তবে ব্রাউন সুগারে যেহেতু গুড়ের ভাগ বেশি তাই তার মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি খনিজতে ভরপুর। কিন্তু সাদা চিনির বেশি পরিশোধনের জন্য এই সমস্ত কোনও উপাদানই থাকে না। বাজারে ব্রাউন সুগারের নামে অনেক রকমই চিনি বিক্রি হয়। কীভাবে চিনবেন ব্রাউন সুগার।

ব্রাউন সুগারের দানা চিনির দানার থেকে তৈরি হয়। আকারে বড়। সেই সহ্গে রং হালকা সোনালী হয়। তবে এতে কোনও রাসায়নিক মেশে না। সেই সঙ্গে অন্য কোনও স্বাদও তেমন থাকে না।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-24 12:28:12
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Covid ভ্যাকসিন নেওয়ার পর হাত ফুলে যাচ্ছে? কোনও রোগের ইঙ্গিত নয় তো!Covid ভ্যাকসিন নেওয়ার পর হাত ফুলে যাচ্ছে? কোনও রোগের ইঙ্গিত নয় তো!
Next Post:কেটে যাওয়া দুধ থেকে সাহজেই বানিয়ে ফেলুন নিরামিষ এই পদ, রইল রেসিপিকেটে যাওয়া দুধ থেকে সাহজেই বানিয়ে ফেলুন নিরামিষ এই পদ, রইল রেসিপি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top