• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জেনে নিন নিজেকে স্লিম দেখানোর ৭ টি সহজ উপায়

জেনে নিন নিজেকে স্লিম দেখানোর ৭ টি সহজ উপায়

June 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
জেনে নিন নিজেকে স্লিম দেখানোর ৭ টি সহজ উপায়

অনেকেই ওজন সমস্যা নিয়ে বেশ বিপদে আছেন। যাদের ওজন বেশি তাঁরা কি পরবেন, কিভাবে সাজবেন সব কিছু নিয়েই দ্বিধায় ভুগে থাকেন। এমনকি কিভাবে পোশাক সেলাই করতে হবে সেটাও ঠিক মত বুঝে উঠতে পারেন না অনেকে। যারা ওজন সমস্যায় ভুগছেন তাঁরা সামান্য গ্রুমিং এর মাধ্যমেই নিজেকে দেখাতে পারেন বেশ খানিকটা স্লিম। আসুন জেনে নেয়া যাক নিজেকে স্লিম দেখানোর কিছু সহজ উপায় সম্পর্কে।

(১) যাদের শরীর কিছুটা মেদ বহুল তাঁরা হালকা রঙ এর পোশাক এড়িয়ে চলুন। যে কোনো রঙ এর সবচাইতে গাঢ় শেডটা বেছে নিন পোশাক নির্বাচনের ক্ষেত্রে। কালো, নেভি ব্লু, বোটল গ্রীন, কালচে মেরুন ইত্যাদি রঙ গুলোতে শরীর কিছুটা স্লিম দেখায়।

(২) যারা ওজন সমস্যায় ভুগছেন তাঁরা খুব আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন। পোশাক নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখুন যেন সেটা খুব বেশি ঢোলা কিংবা আঁটসাঁট কোনোটাই না হয়। এছাড়াও খুব বেশি বড় গলা ও হাত কাটা পোশাক এড়িয়ে চলার চেষ্টা করুন।

(৩) মেকআপের ক্ষেত্রে মুখ কিছুটা চাপা দেখানোর জন্য ত্বকের চাইতে এক শেড গাঢ় প্যান কেক দিয়ে গালের দুই পাশ চাপিয়ে নিন। এরপর ত্বকের রঙ এর ফেস পাউডার দিয়ে উপরে ব্লাশন লাগিয়ে নিন। তাহলে মুখের দুই পাশ ও ডাবল চিন কিছুটা কম বোঝা যাবে।

(৪) যাদের মুখে মেদ বেশি তাঁরা চুল ফুলিয়ে বাঁধবেন না। চুল স্ট্রেইট করে ছেড়ে রাখুন অথবা হালকা করে বেধে রাখুন।

(৫) যারা সানগ্লাস বা চশমা পরেন তাঁরা বড় আকৃতি ফ্রেম নির্বাচন করুন। বেশি ছোট ফ্রেম নির্বাচন করলে মুখের আকৃতি আরো বড় দেখাবে।

(৬) নেকলেস পরার ক্ষেত্রে গলার সাথে এঁটে থাকা নেকলেস পরবেন না। একটু ঝোলানো ধরনের মালা বেছে নিন নিজের জন্য।

(৭) যাদের শরীর মেদ বহুল তাঁরা খুব বেশি চিকন হিল পরবেন না। খুব বেশি চিকন হিল পড়লে দেখতে বেমানান দেখাতে পারে এবং স্বাস্থ্যের ক্ষতি হয়।

এস ‍সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-22 14:05:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নজরকাড়া সৌন্দর্য পেতে বরফের ৫টি চমৎকার ব্যবহারনজরকাড়া সৌন্দর্য পেতে বরফের ৫টি চমৎকার ব্যবহার
Next Post:সকালে ঝলমলে চেহারা পেতে রাতে করুন ছোট্ট কিছু কাজসকালে ঝলমলে চেহারা পেতে রাতে করুন ছোট্ট কিছু কাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top