• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রূপচর্চায় টমেটোর অসাধারণ চার ব্যবহার

রূপচর্চায় টমেটোর অসাধারণ চার ব্যবহার

June 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শীতকালীন সবজি টমেটো এখন সারাবছরের সবজি হিসেবে সব সময়ই দেখতে পাওয়া যায়। পাকা টমেটো অনেকেই বেশ পছন্দ করে খেয়ে থাকেন। টমেটোর সবচাইতে ভালো উপকারিতা পাওয়া যায় যদি টমেটো কাঁচা খাওয়া যায়। প্রতিদিন অন্তত ১ টি কাঁচা টমেটো আপনাকে অনেক শারীরিক সমস্যা থেকে রেহাই দেবে। টমেটোর রয়েছে আরও একটি গুণ। আর তা হলো টমেটো রূপচর্চার জন্য বেশ কার্যকরী একটি সবজি। রূপচর্চায় নানান ভাবে টমেটো ব্যবহার করা যায়। আসুন তবে দেখে নিই টমেটোর এমনই কিছু ব্যবহার।

রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে টমেটো
রোদে পোড়া দাগ ও রোদের কারনে ক্ষতিগ্রস্থ ত্বকের জন্য সবচাইতে বেশি কার্যকরী এই টমেটো। একটি গোটা টমেটো দুভাগ করে কেটে নিয়ে বিচির দিকের অংশ মুখে গলায় ও হাতে ঘষে নিন ভালো করে। রেখে দিন ১০-১৫ মিনিট। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। প্রতিদিনের বাবহারে দাগ দূর করার পাশাপাশি ত্বককে আরও উজ্জ্বল করবে।

ডার্ক সার্কেল ও রিঙ্কেল দূর করতে টমেটো
ডার্ক সার্কেল ও বয়সের ছাপ জনিত রিঙ্কেল দূর করতে টমেটোর জুড়ি নেই। একটি টমেটো চিপে এর রস বের করে রাখুন একটি পাত্রে। এরপর এতে দিন সমপরিমাণ লেবুর রস। ভালো করে মেশান। এই মিশ্রণটি চোখের চারপাশে ও রিঙ্কেলের ওপর লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর সাধারণভাবেই ফেইসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে ডার্ক সার্কেল ও রিঙ্কেল।

ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে টমেটো
ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে টমেটোর ব্যবহার হয়ে আসছে বহুদিন যাবত। ১ টেবিল চামচ টমেটোর রস, ১ টেবিল চামচ কমলালেবুর রস ও ১ টেবিল চামচ শসার রস দিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। মুখের ত্বক ভালো করে পরিস্কার করে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-22 10:07:32
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রতিদিনের যে ৫টি ভুল অভ্যাস কেড়ে নিচ্ছে আপনার যৌবন!প্রতিদিনের যে ৫টি ভুল অভ্যাস কেড়ে নিচ্ছে আপনার যৌবন!
Next Post:Health Tips: বর্ষার শুরুতেই সর্দি-কফে কাবু? সুস্থ থাকুন এই পাঁচ ভেষজ চায়ের গুণে-ginger-tea

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top