হাইলাইটস
- অতিরিক্ত রাগ থেকেও অনেকে এই রকম আচরণ করেন।
- এমন অনেক মানুষ আছেন যাঁরা প্রতারণার উদ্দেশ্য নিয়েই প্রেম করেন
সবাই যে ওদের সম্পর্কটাকে ভালো চোখে দেখত এমন কিন্তু নয়। তবে সেসব রিমলি প্রথম দিকে বুঝতে পারেনি। বুঝতে যখন পারল দুবছর পর তখন ওর আর রাতুলের সম্পর্কটা থাকল না। ধীরে ধীরে বাকি বন্ধুদের থেকেও ও সরে এল। এটাও বুঝতে পারল রাতুল যে ওর সঙ্গে প্রতারণা করছে সেটা সবাই জানলেও ওকে কেউ সতর্ক করেনি। শুধু সৌমি নয়, এমন প্রতারণার শিকার অনেকেই হন। এমনকী বিয়ের দীর্ঘদিন পরও অনেকে প্রতারিত হন। কিন্তু কেন তাঁরা এমন পরিস্থিতির শিকার হন? কারা দায়ী এর পেছনে?
রাগ বা ক্রোধ থেকে- অতিরিক্ত রাগ থেকেও অনেকে এই রকম আচরণ করেন। এমন অনেক মানুষ আছেন যাঁরা প্রতারণার উদ্দেশ্য নিয়েই প্রেম করেন। সেই সঙ্গে আশেপাশের সকলেই যে আমাদের ভালো চান সেটাও নয়। সেখান থেকেও অনেকে প্রতারণা করেন।
প্রতিশোধ নেওয়ার থাকলে- প্রতিশোদ স্পৃহা মনে থাকলেও অনেকে প্রতিশোধ নিতে চান। হয়তো অতীতে তাঁরা প্রতারিত হয়েছেন। আর তাই অন্যের সঙ্গে প্রেমের অভিনয় করে তাঁরা মনের জ্বালা মেটাতে চান। অন্যজন সেটা বুঝতেও পারেন না।
বিয়ে সুখের না হলে- সব সময় যে সব বিয়ে বা সম্পর্ক মাত্রই সুখের হবে এমন কিন্তু নয়। অনেক সময় জোর করে অনেকে বিয়ে করেন, সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য তাঁরা ছুঁতো খোঁজেন। সেখান থেকেই প্রতারণা করেন।
ভালোবাসা না থাকলে- কিছু সম্পর্কে ভালোবাসা একেবারেই থাকে না। থাকে শুধু শরীরের টান। আর সেই মানসিকতা থেকেও অনেকে প্রতারণা করেন। কারণ তখন মানসিক একটা দূরত্বও তৈরি হয়ে যায়। সেখান থেকে সম্পর্কে ছেদ পড়ে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-22 01:58:57
Source link





80 Lakh people vaccinated on day one of new Vaccine policy।
Leave a Reply